Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আমি মায়ের কাছে যাব,' সৌদি আরবে ফেঁসে গিয়ে কাতর আর্তি যুবকের, উঠল আটকে রাখার অভিযোগ

সৌদি আরবে আটকে পড়া উত্তরপ্রদেশের এক যুবকের দেশে ফেরানোর কাতর আর্তি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পদক্ষেপ করছে ভারতীয় দূতাবাষ।

'আমি মায়ের কাছে যাব,' সৌদি আরবে ফেঁসে গিয়ে কাতর আর্তি যুবকের, উঠল আটকে রাখার অভিযোগ

ভিডিও থেকে সংগৃহীত ছবি (সংগৃহীত ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 25 October 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: কাজের টোপ দিয়ে সৌদি আরব নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগে শনিবার উত্তাল সোশ্যাল মিডিয়া। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে এদিন, এক আইনজীবী শেয়ার করেছেন। তাতে এক ব্যক্তিকে কাঁদতে দেখা যাচ্ছে এবং তিনি জোর করে আটকে রাখার অভিযোগ করছেন।

যুবক ভিডিওতে কথা বলেছেন, ভোজপুরিতে, জানান, পাসপোর্ট কেড়ে নিয়েছেন 'কপিল' নামের ওই 'নিয়োগকারী'। তাই তিনি কোনওভাবেই উত্তরপ্রদেশ অর্থাৎ তাঁর নিজের জায়গায় ফিরতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির কাছে সাহায্যের আবেদন করেছেন। ভিডিওতে উট দেখা গেছে, তাই ভিডিও যে সৌদি আরবের তা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি (ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার দৌলতে পৌঁছেছে ভারতীয় দূতাবাসেও। তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন এবং কে বা কারা তাঁকে আটকে রেখেছেন, কাদের মাধ্যমে পৌঁছলেন ওই দেশে, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন।

যুবক ভিডিওটিতে ঠিক কী বলেছেন?

'আমার গ্রাম এলাহাবাদে, সৌদি আরব এসেছি। কপিল আমার পাসপোর্ট আটকে রেখেছেন। বলছি দেশে ফিরতে চাই কিন্তু পাসপোর্ট ফেরত দেওয়ার বদলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমি মায়ের কাছে যাব। ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছয়।'

এই ঘটনার মধ্যে দিয়ে সৌদি আরবের কফালা সিস্টেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক দশক ধরে চলা কফালা সিস্টেমে নিয়োগকর্তার হাতে বিদেশি শ্রমিকদের ভিসা নিয়ন্ত্রণ ছিল, যা সমালোচকদের মতে আধুনিক যুগের দাসত্বের সমতুল্য। সৌদি সরকার সম্প্রতি এই সিস্টেম বাতিল করেছে। তাই তারপরও কীভাবে এহেন ঘটনার অভিযোগ উঠছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা যুবককে খুঁজে বের করবে দ্রুত। তবে ভিডিওতে ঠিকানা, যোগাযোগ নম্বর বা নিয়োগকর্তার বিস্তারিত তথ্য না থাকায় এখন পর্যন্ত কিছু করা যায়নি।

এদিকে সৌদি নিরাপত্তা বিভাগ এই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, 'ভিডিওটি কেবল সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।'


```