লিফটের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বেলুনের ব্যাগে আগুন ধরে যায়। আগুনের তাপে ক্যামেরার দৃশ্য ঝাপসা হয়ে গেলেও দেখা যায়, মুহূর্ত পরে দরজা খুলতেই দগ্ধ অবস্থায় তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসছেন তরুণী, তাঁর পাশে থাকা পুরুষ এবং বেলুনওয়ালা ব্যক্তি।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 5 February 2026 11:43
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনের মতোই নিজের বিল্ডিংয়ের লিফটে উঠেছিলেন এক তরুণী। হাতে ছিল ছোট একটি ট্রলি। আর কয়েক সেকেন্ড পরেই লিফটে ঢুকলেন এক ব্যক্তি, তাঁর হাতে বড় প্লাস্টিকের ব্যাগ ভর্তি রঙিন বেলুন (Hydrogen balloon explosion)। সবকিছু একদম স্বাভাবিকই ছিল। কিন্তু লিফটের দরজা বন্ধ হতেই মুহূর্তে বদলে গেল দৃশ্য। বেলুন ফেটে আচমকা আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ (Mumbai lift accident) ঘটে যায় লিফটের ভিতরেই। কয়েক সেকেন্ডের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে উঠে ঢেকে যায় চারদিক। আতঙ্কে বাইরে ছুটে বেরিয়ে যান ভিতরে থাকা তিনজন।
সোমবার মুম্বইয়ের গোরেগাঁওয়ের ‘আনমোল টাওয়ার্স’ আবাসনে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন নেটিজ়েনরা। ভিডিওতে (CCTV viral video) দেখা যায়, লিফটের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বেলুনের ব্যাগে আগুন ধরে যায়। আগুনের তাপে ক্যামেরার দৃশ্য ঝাপসা হয়ে গেলেও দেখা যায়, মুহূর্ত পরে দরজা খুলতেই দগ্ধ অবস্থায় তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসছেন তরুণী, তাঁর পাশে থাকা পুরুষ এবং বেলুনওয়ালা ব্যক্তি। লিফটের দরজা খোলা না থাকলে দুর্ঘটনার পরিণতি ভয়াবহ হতে পারত বলেই আশঙ্কা।
Often filled with highly flammable hydrogen rather than inert helium to save costs, these balloons can ignite from a simple static spark or friction.#balloon #HydrogenGas pic.twitter.com/lrUwWlyFtz
— Utpal Tiwari ( B-ve) (@tripathi_utpal) February 4, 2026
কেন ঘটছে বারবার এমন বিপত্তি?
বিশেষজ্ঞদের মতে, এসব বেলুনে সাধারণত হাইড্রোজেন গ্যাস ভরা থাকে, যা অত্যন্ত দাহ্য (hydrogen balloon danger)। অল্প স্ফুলিঙ্গ, ঘর্ষণ বা সামান্য তাপের সংস্পর্শ পেলেই মুহূর্তে জ্বলে ওঠে। লিফটের মতো বদ্ধ জায়গায় এই গ্যাস আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়।
এই ধরনের দুর্ঘটনা একেবারেই নতুন নয়
হাউজ়িং সোসাইটিগুলিকে সতর্কতা
মুম্বই পুলিশ (Mumbai Police) এবং ফায়ার ডিপার্টমেন্ট ইতিমধ্যেই বিভিন্ন আবাসনকে সতর্ক করেছে। দাহ্য পদার্থ বা হাইড্রোজেন বেলুন নিয়ে লিফটে ওঠা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই বেলুন যেকোনও মুহূর্তে বিপজ্জনক বিস্ফোরণ ঘটাতে পারে।
দুর্ঘটনায় বড় ক্ষতি না হলেও প্রশ্ন উঠছে, অবাসিকদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? লিফটের মতো বদ্ধ জায়গায় সামান্য অসতর্কতাই যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।