Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

তিন সন্তানকে বাথটবে চুবিয়ে মারল মা, খুন করে সৌদি আরবে গিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার

পরিবারের তরফে দাবি করা হয়েছে, মানসিক অবসাদ এবং দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন আমরিন। এমনকি, পারিবারিক অশান্তিও তাঁকে চাপে ফেলেছিল বলে শোনা যাচ্ছে।

তিন সন্তানকে বাথটবে চুবিয়ে মারল মা, খুন করে সৌদি আরবে গিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার

মৃত তিন সন্তান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 August 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের (Saudi Arabia) আল খোবার শহরে মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হায়দরাবাদ। মঙ্গলবার সেখানে তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে খুন (Hyderabad Woman Drowns 3 Sons In Bathtub) করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযোগ, তিন ছেলেকে খুন করার পর আত্মহত্যারও (Suicide) চেষ্টা করেন তিনি।

নিহতরা হলেন সাত বছরের যুগল ভাই সাদেক আহমেদ, আদেল আহমেদ এবং তিন বছরের ভাই ইউসুফ আহমেদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরে মহম্মদ শাহনওয়াজ দেখেন, বাড়ির ভেতর নিথর দেহ পড়ে রয়েছে তাঁর সন্তানদের। তিন ছেলেকে বাঁচানোর আর কোনও সুযোগ ছিল না। সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন স্থানীয় পুলিশকে।

অভিযুক্ত মহিলা সৈয়দা হুমেরা আমরিন হায়দরাবাদের মোহাম্মদী লাইনস এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ভিজিট ভিসায় তিনি কিছুদিন ধরে সৌদি আরবে ছিলেন। ঘটনার পর সৌদি পুলিশ তাঁকে আটক করেছে।

পরিবারের তরফে দাবি করা হয়েছে, মানসিক অবসাদ এবং দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন আমরিন। এমনকি, পারিবারিক অশান্তিও তাঁকে চাপে ফেলেছিল বলে শোনা যাচ্ছে। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পদক্ষেপ করলেন, তার সঠিক উত্তর এখনও মেলেনি। তদন্ত শুরু করেছে আল খোবার পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হায়দরাবাদের মহল্লা মোহাম্মদী লাইনে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের কথায়, ‘‘যে তিনটি নিষ্পাপ প্রাণের হাসিতে ভরে থাকত ওই পরিবার, একসঙ্গে তাদের হারানোয় বাকরুদ্ধ সকলে।’’


```