তরুণীর কথায়, একবার মারধরের পর তিনি পুলিশ ডাকেন, কিন্তু পুলিশ স্বামীকে কেবল সতর্ক করে ছেড়ে দেয়। তাঁর অভিযোগ, স্বামী তাঁকে জোর করে ডিভোর্সের মামলা করতে বাধ্য করেন।

বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন তরুণী
শেষ আপডেট: 18 September 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: স্বামীর বিরুদ্ধে শারীরিক (Physical Assault) ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হস্তক্ষেপের দাবি জানিয়ে বিদেশমন্ত্রকের কাছে চিঠি লিখলেন ২৫ বছরের তরুণী (Woman Writes To Centre)। অভিযোগ, তাঁকে ভারতে ফেলে রেখে সব নথি কেড়ে নিয়ে পালিয়েছেন অভিযুক্ত ।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো চিঠিতে হানা আহমেদ খান লিখেছেন, 'তিনি এখন অত্যন্ত মানসিক কষ্টে রয়েছেন।' তাঁর দাবি, স্বামী মোহাম্মদ জইনউদ্দিন জোর করে তাঁর পাসপোর্ট, গ্রিন কার্ড-সহ সব নথি নিয়ে চলে গিয়েছেন।
হানা জানান, ২০২২ সালের জুনে বিয়ের পর স্বামী কয়েক দিনের মধ্যেই শিকাগো ফিরে যান এবং প্রায় দুই বছর তাঁকে সঙ্গে নিয়ে যাননি। অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। কিন্তু সেখানে গিয়েও তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন।
তরুণীর কথায়, একবার মারধরের পর তিনি পুলিশ ডাকেন, কিন্তু পুলিশ স্বামীকে কেবল সতর্ক করে ছেড়ে দেয়। তাঁর অভিযোগ, স্বামী তাঁকে জোর করে ডিভোর্সের মামলা করতে বাধ্য করেন।
গ্রিন কার্ড হাতে পাওয়ার পর জইনউদ্দিন হঠাৎ সম্পর্ক ঠিক করার কথা বলেন। তাঁকে ভারত ভ্রমণ এবং পরে সৌদি আরবে উমরাহ পালনের প্রস্তাব দেন। কিন্তু ভারতে আসার পর একদিন হানা বাড়ি গেলে তিনি হোটেল থেকে চেকআউট করে চলে যান এবং যাওয়ার সময় তাঁর লাগেজ, পাসপোর্ট, গ্রিন কার্ড ও গয়না সব নিয়ে যান।
এবার তরুণীর বিদেশমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, যেন তাঁর নথি ফেরত দেওয়া হয় যাতে তিনি আমেরিকায় গিয়ে আইনিভাবে নিজের মামলা লড়তে পারেন। তিনি উল্লেখ করেছেন, 'আমি হায়দরাবাদের কনস্যুলেটে গিয়েছিলাম, কিন্তু তেমন সাহায্য পাইনি। আমি চার-পাঁচ মাস ধরে লড়াই করছি।'