Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চিকেনের সঙ্গে টিকটিকি 'ফ্রি'! বিরিয়ানির প্যাকেট খুলতেই চমকে উঠলেন যুবক

জোম্যাটো, সুইগির মতো অ্যাপে সহজেই নিজের পছন্দের রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দের খাবার ঘরে বসেই পাওয়া সম্ভব। কিন্তু অনেকেই অনলাইনে খাবার অর্ডার করে বিপদেও পড়েছেন! 

চিকেনের সঙ্গে টিকটিকি 'ফ্রি'! বিরিয়ানির প্যাকেট খুলতেই চমকে উঠলেন যুবক

শেষ আপডেট: 4 December 2023 17:00

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনের যুগে এখন সবকিছুই হাতের মুঠোয়। কেনাকাটার জন্য মানুষ এখন দোকানে ঘুরে নয়, নেট দুনিয়ায় ঘুরে নিজের পছন্দের জিনিস কিনে ফেলেন। খাবারও তাই। জোম্যাটো, সুইগির মতো অ্যাপে সহজেই নিজের পছন্দের রেস্টুরেন্ট থেকে নিজের পছন্দের খাবার ঘরে বসেই পাওয়া সম্ভব। কিন্তু অনেকেই অনলাইনে খাবার অর্ডার করে বিপদেও পড়েছেন! 

বিরিয়ানি পছন্দ নয়, এমন লোক খুঁজে পাওয়া ভার। তেমনই একজন হায়দরাবাদের বিশ্ব আদিত্য। রাতে হঠাৎ তাঁর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল। জ্যোমাটোতে নিজের পছন্দের দোকান থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেন। সময় মতো বিরিয়ানি এসে পৌছয় তাঁর কাছে। কিন্তু প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় বিশ্বর। দেখেন, বিরিয়ানির চালের ভেতর থেকে উঁকি মারছে একটি মরা টিকটিকি!

বিরিয়ানি খাবারের শখ মিটে যায় তাঁর, অগত্যা ঘরের খাবার খেয়েই খিদে মেটান তিনি। সেই সঙ্গে অনলাইনে টিকটিকি সহ বিরিয়ানির ছবি-ভিডিও তুলে রিপোর্ট করে দেন বিশ্ব। সেখানে ক্যাপসনে তিনি লেখেন, জোম্যাটো ডেলিভারি বয় আমাদের জন্য শুধু চিকেন বিরিয়ানিই আনেননি, সঙ্গে 'একজন' অবাঞ্ছিত অতিথিও এনেছেন!

বিষয়টি জানাজানি হতে শোরগোল পড়ে যায় নেট পাড়ায়। জোম্যাটো কর্তৃপক্ষের নজরে বিষয়টি নিয়ে আসেন অনেকেই। তড়িঘড়ি জোম্যাটো কেয়ার অভিযোগের উত্তর দেয়। তারা জানায়, 'আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং গ্রাহকের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছি। আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে, পরবর্তী পদক্ষেপ করছি।'

এই ধরনের ঘটনা ফের একবার অনলাইন অর্ডার দেওয়া খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে দিল। শুধু তাই নয়, অনেক রেস্টুরেন্টেই যে খাবারের কোয়ালিটি ঠিক রাখে না, খাবার বানানোর মতো উপযুক্ত ব্যবস্থাপনার অভাব আছে তা স্পষ্ট হল।


```