Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সংসদে বাজেট ভাষণে রাষ্ট্রপতি মুর্মু VB G RAM G বিল প্রসঙ্গ তুলতেই বিরোধীদের হট্টগোল শুরু

অধিবেশনের সূচনালগ্নের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবনধারণের মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেন।

সংসদে বাজেট ভাষণে রাষ্ট্রপতি মুর্মু VB G RAM G বিল প্রসঙ্গ তুলতেই বিরোধীদের হট্টগোল শুরু

বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন চালু করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উদ্যোগকেও তিনি সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 January 2026 11:43

দ্য ওয়াল ব্যুরো: সংসদে শুরু হল কেন্দ্রীয় বাজেট অধিবেশন ২০২৬–২৭। অধিবেশনের সূচনালগ্নের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবনধারণের মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেন। তাঁর কথায়আয়ুষ্মান ভারত-সহ নানা সামাজিক প্রকল্পে উপকৃত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। রাষ্ট্রপতি বলেনমোদী সরকার কেবল সামাজিক কল্যাণেই নয়পরিকাঠামো উন্নয়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন চালু করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উদ্যোগকেও তিনি সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে পেরে আমি আনন্দিত। গত বছরটি ভারতের দ্রুত অগ্রগতি ও ঐতিহ্যের উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সারা দেশে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই মহান অনুপ্রেরণার জন্য দেশবাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সংসদে এ নিয়ে বিশেষ আলোচনা আয়োজন করার জন্য আমি সকল সাংসদকে অভিনন্দন জানাই।

রাষ্ট্রপতি আরও বলেনসামাজিক ন্যায়ের প্রশ্নে সরকার অঙ্গীকারবদ্ধ। বাজেট অধিবেশন শুরুর দিনে সংসদের দুই কক্ষে দেওয়া ভাষণে তিনি জানানবর্তমানে প্রায় ৯৫ কোটি ভারতীয় নাগরিক সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন। সরকারের পরিকাঠামোগত অগ্রগতির খতিয়ান তুলে ধরেন রাষ্ট্রপতি।

২০২৬ সালকে ‘বিকশিত ভারত’-এর পথে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিবর্ষ হিসেবে উল্লেখ করে দ্রৌপদী মুর্মু বলেন, এই শতকের প্রথম ২৫ বছরের শেষ পর্বে ভারত বহু সাফল্যগর্বের অর্জন এবং অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। গত ১০-১১ বছরে দেশ প্রতিটি ক্ষেত্রেই নিজের ভিত্তিকে আরও মজবুত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের ভাষণে VB G RAM G বিলএর উল্লেখ করতেই সংসদে তীব্র হট্টগোল শুরু হয়।

বিরোধী দলের সাংসদরা সঙ্গে সঙ্গেই প্রতিবাদে ফেটে পড়েন। রাষ্ট্রপতি বলেনএই বিলের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এতে দুর্নীতির কোনও সুযোগ থাকবে না। তবে তাঁর এই দাবিকে ঘিরেই বিরোধী সাংসদরা আপত্তি তোলেন এবং সংসদের দুই কক্ষেই জোরাল কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন।


```