Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Ajit Pawar: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীসহ ৫ জনের মৃত্যু, কী জানা যাচ্ছে বিমানটি নিয়ে?

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শেষ মুহূর্তে বিমানে মারাত্মক টেকনিক্যাল ত্রুটি ও অস্থিরতা দেখা দেয়। অবতরণের চেষ্টা চলাকালীন পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

Ajit Pawar: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীসহ ৫ জনের মৃত্যু, কী জানা যাচ্ছে বিমানটি নিয়ে?

অজিত পাওয়ার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2026 10:44

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে মহারাষ্ট্রের পুণে জেলার বারামতী এলাকায় একটি ছোট চার্টার্ড বিমান দুর্ঘটনার (Ajit Pawar Plane Crash) কবলে পড়ে। তা নিয়ে হইচই পড়তেই জানা যায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar News) ওই বিমানে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিমানের পাইলট সহ আরও চার জন। দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, মুম্বই থেকে রওনা দেওয়া ওই চার্টার্ড বিমানটি (Mumbai Plane Crash) স্থানীয় নির্বাচনের আগে একাধিক রাজনৈতিক সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরে নামার সময় বিমানটি তীব্র যান্ত্রিক সমস্যায় পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতেই ভেঙে পড়ে (Ajit Pawar Plane Crash)।

কী বলছে DGCA-র প্রাথমিক রিপোর্ট?

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শেষ মুহূর্তে বিমানে মারাত্মক টেকনিক্যাল ত্রুটি ও অস্থিরতা দেখা দেয়। অবতরণের চেষ্টা চলাকালীন পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

বিমানটি কী ধরনের ছিল?

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বিমানটি লেসারজেট ৪৫এক্সআর (Learjet 45XR) গোত্রে। এটি একটি হাই-পারফরম্যান্স, সুপার-লাইট বিজনেস জেট। এই মডেলটি দ্রুতগতি, জ্বালানি সাশ্রয় এবং উচ্চ-উচ্চতায় উড়ানের ক্ষমতার জন্য পরিচিত। দাবি অনুযায়ী, বিমানটি একটি বেসরকারি নন-স্কেডিউলড অপারেটর ভাড়া দিত। তারা প্রাইভেট চার্টার, এয়ার অ্যাম্বুল্যান্স ও হেলিকপ্টার পরিষেবা দিয়ে থাকে।

তদন্ত শুরু

দুর্ঘটনার কারণ জানতে DGCA ও সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। ব্ল্যাক বক্স উদ্ধার ও কারিগরি বিশ্লেষণের পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই মুহূর্তে যাত্রীদের পরিচয় ও হতাহতের বিষয়ে সরকারি স্তরের চূড়ান্ত বিবৃতি অবশ্য আসেনি।


```