Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিহার নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোট চুরির 'জুজু' দেখছেন রাহুল গান্ধী

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ফল আগে থেকেই ঠিক করা ছিল। বিজেপি নাকি পাঁচ ধাপে এক নিখুঁত ছকে সেই ভোট ‘চুরি’ করেছে। এবার সেই একই ছক প্রয়োগ হতে চলেছে বিহারে।

বিহার নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোট চুরির 'জুজু' দেখছেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী

শেষ আপডেট: 7 June 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: ‘গণতন্ত্রে ফিক্সিং চলছে’— বিহারে বিধানসভা ভোটের আগে 'জুজু' দেখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ফল আগে থেকেই ঠিক করা ছিল। বিজেপি নাকি পাঁচ ধাপে এক নিখুঁত ছকে সেই ভোট ‘চুরি’ করেছে। এবার সেই একই ছক প্রয়োগ হতে চলেছে বিহারে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘Match-Fixing Maharashtra’ শিরোনামে একটি নিবন্ধ শেয়ার করেন রাহুল গান্ধী। যা প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্রে। সেই লেখাতেই তাঁর স্পষ্ট অভিযোগ, ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রকে গলা টিপে মারার এক নিখুঁত পরিকল্পনা। তাঁর কথায়, “মহারাষ্ট্রের ফিক্সিং এবার বিহারেও হবে। তারপর যেখানে যেখানে বিজেপি হারছে, সেখানেই এই প্রক্রিয়া চলবে।”

কীভাবে ঘটেছে ‘ভোট চুরি’? রাহুলের মতে,

১. নির্বাচন কমিশনের নিয়োগে ফিক্সিং’
২০২৩ সালে নির্বাচন কমিশনার পদে নিয়োগ সংক্রান্ত আইন বদলে দিয়েছে মোদী সরকার। নতুন আইনে নির্বাচন কমিশনার বেছে নেওয়ার কমিটি তৈরি হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কমিটির বাকি সদস্যদের একজন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা।
রাহুলের প্রশ্ন—যেখানে আগে এই কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেখানে এখন তাঁর জায়গায় একজন মন্ত্রী কেন? নিরপেক্ষ একজন বাছাইকারীকে বাদ দেওয়া মানে তো আগে থেকেই ম্যাচ ফিক্সিং করে রাখা।

২. তালিকায় ভুয়ো ভোটার
রাহুলের দাবি, ভোটার তালিকায় লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ঢুকে পড়েছে। বরং ঢোকানো হয়েছে। 

৩. ভোটার সংখ্যায় বৃদ্ধি                                                                                                     তৃতীয় অভিযোগটি আরও চাঞ্চল্যকর। রাহুলের দাবি, ভোটগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আচমকা দেখা যায়, ভোটার সংখ্যা ৭.৮৩ শতাংশ বেড়ে গেছে। সংখ্যার হিসেবে তা প্রায় ৭৬ লক্ষ ভোট। এখন প্রশ্ন হচ্ছে এই ভোটগুলি এল কোথা থেকে?

৪. যেখানে দরকার, সেখানেই জাল ভোট
রাহুল বলেছেন, বিজেপি জাল ভোট করিয়েছে ঠিক সেসব আসনে যেখানে তাদের জয়ের দরকার ছিল।

৫. প্রমাণ লোপাট
সবশেষে এহেন যাবতীয় প্রমাণ যেন প্রকাশ্যে না আসে, তার জন্য নানা স্তরে তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন রাহুল।

লোকসভা জেতার পরও বিধানসভায় ধাক্কা কেন?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে চমকপ্রদ সাফল্য পেয়েছিল কংগ্রেস-সহ ইন্ডি জোট। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে বিধানসভা ভোটে ছবিটা পাল্টে যায়। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ও তাদের শরিকরা জয়ী হয় ২৩৫টি আসনে। যে ফলাফল অবাক করে দেয় রাজনৈতিক বিশ্লেষকদেরও।

এবার নজরে বিহার
রাহুল গান্ধীর আশঙ্কা, বিহারেও এই একই ‘নির্বাচনী ছক’ প্রয়োগ করতে চলেছে বিজেপি। কারণ সেখানে আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। এবং বিজেপি-র সেখানে হারার প্রবল সম্ভাবনা রয়েছে।

‘গণতন্ত্র বাঁচাতে প্রতিবাদ করুন’
নিজের ওই নিবন্ধে রাহুল শুধু অভিযোগই তোলেননি, ভোটারদের উদ্দেশে বার্তাও রেখেছেন— বলেছেন, “গণতন্ত্র বাঁচাতে হলে এই কারচুপির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।”


```