কী উপায়ে ক্রেডিট কার্ড বন্ধ করা যায়

শেষ আপডেট: 27 May 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে ক্রেডিট কার্ড অনেকেরই জীবনযাপনে অপরিহার্য হয়ে উঠেছে। তবে কখনও কখনও একটি বা একাধিক ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়ারও দরকার পড়ে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত জরুরি। কারণ ভুলভাবে কার্ড বন্ধ করলে তা ক্রেডিট স্কোরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কীভাবে ক্রেডিট কার্ড বন্ধ করা যায়? (How to close or cancel credit card)
ব্যাঙ্কবাজারের প্রতিবেদনের মতে, বিভিন্ন ব্যাঙ্কের নিয়ম আলাদা হলেও, সাধারণত নিচের কয়েকটি উপায়ে ক্রেডিট কার্ড বন্ধ করা যায়—
১. কাস্টমার কেয়ারে ফোন করে
ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে আপনি ক্রেডিট কার্ড বন্ধের অনুরোধ জানাতে পারেন। পরিচয় যাচাইয়ের পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করবে।
২. লিখিত আবেদনপত্র পাঠিয়ে
ব্যাঙ্কের ঠিকানায় একটি লিখিত চিঠি পাঠিয়ে কার্ড বন্ধের অনুরোধ জানানো যায়। চিঠিতে কার্ড নম্বর, নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।
৩. ই-মেইল পাঠিয়ে
অনেক ব্যাঙ্ক তাদের অফিসিয়াল ই-মেইলে ক্রেডিট কার্ড বন্ধের অনুরোধ গ্রহণ করে। ই-মেইলে নাম, কার্ড নম্বর (শেষ চারটি সংখ্যা), এবং কারণ উল্লেখ করে পাঠাতে হবে।
৪. অনলাইনে অনুরোধ জমা দিয়ে
যেসব ব্যাঙ্ক এই সুবিধা দেয়, তাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে অনলাইন ফর্ম পূরণ করে অনুরোধ জানানো যায়।
কার্ড বন্ধ করার আগে যা মাথায় রাখা উচিত—
অব্যবহৃত ক্রেডিট কার্ড কি বন্ধ করা উচিত?
অব্যবহৃত কার্ড বন্ধ করার সময়ে সতর্ক হতে হবে। কারণ এটি ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও ও ক্রেডিট হিস্ট্রি-তে প্রভাব ফেলতে পারে।
তবে তিন পরিস্থিতিতে কার্ড বন্ধ করা যুক্তিযুক্ত—
১, কার্ডটি কোনও উপকার দিচ্ছে না।
২, খুব বেশি ক্রেডিট কার্ড হয়ে গেছে। এবং
৩, বার্ষিক ফি অত্যন্ত বেশি
বিভিন্ন ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর (ক্রেডিট কার্ড বন্ধের জন্য)
SBI ১৮০০ ১৮০ ১২৯০
HDFC ১৮০০ ২৬৬ ৪৩৩২
Axis Bank ১৮০০ ২০৯ ৫৫৭৭
ICICI ১৮০০ ১০৮০
YES Bank ১৮০০ ১০৩ ৬০০০
Kotak Mahindra ১৮৬০ ২৬৬ ২৬৬৬
HSBC ১৮৬০ ৫০০ ২২৭৭
American Express ১৮০০ ৪১৯ ১০৯২
IndusInd Bank ১৮৬০ ৫০০ ৫০০৪
ক্রেডিট স্কোর যেন ক্ষতিগ্রস্ত না হয়—
• সমস্ত বকেয়া পরিশোধ করা হয়েছে কিনা দেখে নিতে হবে।
• রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করা হয়েছে কিনা যাচাই করতে হবে।
• সব অটোপেমেন্ট বন্ধ করা হয়েছে কিনা খেয়াল রাখতে হবে।
• লিখিতভাবে কার্ড বাতিলের কনফার্মেশন নিতে হবে।
ক্রেডিট কার্ড বন্ধ করার সিদ্ধান্ত হঠাৎ করে না নিয়ে ভালোভাবে ভেবে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই নিতে হবে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে ক্রেডিট স্কোর-এর কোনও ক্ষতি হবে না, বরং তা সুষ্ঠিভাবে নিষ্পত্তি সম্ভব হবে।