Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আপনি কীভাবে জানলেন চিন ২,০০০ কিমি জমি দখল করেছে?’ রাহুলকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

তবে, রাহুলের পক্ষ থেকে মামলাটি খারিজের আর্জির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট পক্ষকে নোটিস ইস্যু করেছে।

‘আপনি কীভাবে জানলেন চিন ২,০০০ কিমি জমি দখল করেছে?’ রাহুলকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ান উপত্যকায় সংঘর্ষ ও ২০ জন ভারতীয় সেনার শহিদের প্রসঙ্গে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভর্ৎসনা করল ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের ডিভিশন বেঞ্চ তাঁর বক্তব্যকে ঘিরে কড়া প্রশ্ন তোলে, যদিও আদালত আপাতত ওই মামলার বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছে।

রাহুল গান্ধী তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra) সময় দাবি করেন, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর চিন (China) নাকি ভারতের ২,০০০ বর্গ কিমি জমি দখল করে নিয়েছে, এবং এই বিষয়ে মোদি সরকার "আত্মসমর্পণ" করেছে বলেও মন্তব্য করেন।

বিচারপতিরা রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, “আপনি কীভাবে জানলেন চিন ২,০০০ বর্গ কিমি জমি দখল করেছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কোনও বিশ্বাসযোগ্য তথ্য আছে?” এমনকি বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, “আপনি যদি সত্যিকারের ভারতীয় হন, তাহলে এসব বলার কথা নয়।”

রাহুল গান্ধীর পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি যুক্তি দেন, “যদি এসব বলতেই না পারেন, তাহলে তিনি কীভাবে বিরোধী দলনেতা হবেন?” এই প্রশ্নের উত্তরে বিচারপতি দত্ত বলেন, “তাহলে সংসদে গিয়ে বলুন না!”

তবে, রাহুলের পক্ষ থেকে মামলাটি খারিজের আর্জির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট পক্ষকে নোটিস ইস্যু করেছে।

এর আগে ২০২৪ সালের মে মাসে এলাহাবাদ হাইকোর্ট রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার সমন খারিজের আর্জি নাকচ করে। সেই মামলার মূল অভিযোগ ছিল, ২০২২ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন।

এই অভিযোগ এনেছিলেন লখনউয়ের উদয়শঙ্কর শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, রাহুল চিন-সংক্রান্ত মন্তব্যে সেনাবাহিনীর মর্যাদাহানির চেষ্টা করেছেন।

রাহুল গান্ধী অবশ্য দাবি করেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন— “সরকার চিন জমি দখল করেছে এই বাস্তবতাকে অস্বীকার করে চলেছে, আর এটাই বিপজ্জনক।”

জমি নিয়ে সরকারের নরম অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “চিনের সঙ্গে কড়া ভাষায় কথা বলা উচিত এবং তাদের জানিয়ে দেওয়া উচিত যে তারা ভারতের জমিতে বসে রয়েছে— যা আমরা কখনওই বরদাস্ত করব না।”

বিজেপির তরফে পাল্টা অভিযোগে বলা হয়েছে, রাহুল গান্ধী "স্থায়ীভাবে বিভ্রান্ত" এবং তাঁর বক্তব্যে চিনের সামনে আত্মসমর্পণের মনোভাব প্রকাশ পায়, যা নাকি তাঁর দল কংগ্রেস অতীতেও করেছে।


```