Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলের ‘ফিদেল কাস্ত্রো’ ভিএস ছিলেন লৌহকঠিন চরিত্রের কমিউনিস্ট নেতা, আপসহীন সংগ্রামী

রাজনৈতিক জগতে যিনি পরিচিত ও কিংবদন্তি কমিউনিস্ট নেতা হয়ে উঠেছিলেন ভিএস নামেই। কেরল তথা ভারতের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ভি এস অচ্যুতানন্দন।

কেরলের ‘ফিদেল কাস্ত্রো’ ভিএস ছিলেন লৌহকঠিন চরিত্রের কমিউনিস্ট নেতা, আপসহীন সংগ্রামী

শতায়ু কমিউনিস্ট নেতা ভিএস অচ্যুতানন্দন। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 July 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: কেরলের ফিদেল কাস্ত্রো বলে ডাকা হতো ভিএস-কে। পুরো নাম ভেলিক্কাকাথু শঙ্করন অচ্যুতানন্দন। কিন্তু, রাজনৈতিক জগতে যিনি পরিচিত ও কিংবদন্তি কমিউনিস্ট নেতা হয়ে উঠেছিলেন ভিএস নামেই। কেরল তথা ভারতের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ভি এস অচ্যুতানন্দন। ১৯৬৪ সালে যে ৩২ জন নেতা সিপিআই ন্যাশনাল কাউন্সিল থেকে বেরিয়ে এসে সিপিআইএম প্রতিষ্ঠা করেছিলেন ভিএস তাঁদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন জীবিত সিপিআইএম নেতৃত্বের মধ্যে বয়োজ্যেষ্ঠ।

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন গত চার বছর শারীরিক কারণে জনজীবন থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ২০০৬ থেকে ২০১১ তিনি কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগের পাঁচ বছর তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। ২০১৬ সালে তাঁরই নেতৃত্বে সিপিআইএম তথা বামফ্রন্ট নির্বাচনে লড়াই করলেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পিনারাই বিজয়ন। যদিও অচ্যুতানন্দনের সমর্থকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।

১৯২৩ সালের ২৩ অক্টোবর আলাপুঝার পুন্নপ্রাতে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৪ বছর বয়সে মা এবং ১১ বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। সংসার চালাতে দাদার সঙ্গে যোগ দেন দরজির কাজে।

১৯৩৮ সালে ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৪০ সালে সিপিআই সদস্যপদ লাভ করেন। ১৯৬৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১০ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ বার জয়ী এবং ৩ বার পরাজিত হন। শেষবার ২০১৬ সালে তিনি মালামপুজা কেন্দ্র থেকে ২৭,১৪২ ভোটে জয়ী হয়েছিলেন।

১৯৬৫ সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আম্বালাপুঝা কেন্দ্র থেকে পরাজিত হন। তিনি নির্বাচনে জয়ী হয়েছেন ১৯৬৭, ১৯৭০, ১৯৯১, ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালে। ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত সিপিআইএমের কেরল রাজ্য কমিটির সম্পাদক ছিলেন ভি এস। ১৯৮৫ থেকে ২০০৯-এর জুলাই পর্যন্ত সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ছিলেন।

অচ্যুতানন্দনের জন্ম ২০ অক্টোবর, ১৯২৩। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের সূচনা করেছিলেন। তাঁর সময়কালে মুন্নারে বেআইনিভাবে দখলে থাকা একরের পর একর জমি উদ্ধার করা হয়তিনি সিনেমা শিল্পে পাইরেসি বিরোধী অভিযান চালু করেন এবং লটারি মাফিয়ার বিরুদ্ধেও কর্মসূচি গ্রহণ করে তার সরকার। তিনি এবং সরকার দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী পি. বালাকৃষ্ণা পিল্লাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। অচ্যুতানন্দনের সরকার কেরলে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ফ্রী সফটওয়্যার প্রদান কর্মসূচির উপর জোর দেয়। ২০১০ সালে কেরলের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রবীণ এই বাম নেতা প্রথম লাভ জেহাদের বিষয়টি উত্থাপন করেছিলেন। ভিএস ছিলেন লৌহকঠিন মানসিকতার নেতা। বহু ক্ষেত্রে তাঁর এই চরিত্রের জন্য তাঁকে নেতৃত্বের ভিতরেই কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। 


```