Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়ক চিজ-গুচি মাশরুম, রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে পাহাড়ি স্বাদ! ইউরোপীয় নেতাদের জন্য আর কী কী ছিল?

ডেজার্টেও হিমালয়ান স্বাদের ছোঁয়া- পরিবেশন করা হয় রাগি ও কাশ্মিরি আপেল দিয়ে তৈরি কেক, টিমরু ও সি-বাকথর্ন ক্রিম, ডেটস ও কাঁচা কোকো দিয়ে তৈরি কফি কাস্টার্ড এবং হিমালয়ান মধুতে মেশানো পারসিমন।

ইয়ক চিজ-গুচি মাশরুম, রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে পাহাড়ি স্বাদ! ইউরোপীয় নেতাদের জন্য আর কী কী ছিল?

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 January 2026 09:08

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা- ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সম্মানে জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন (Himalayan Menu At Rashtrapati Bhavan Banquet For EU)। প্রথমবারের মতো ইইউ-এর এই দুই শীর্ষ নেতা সাধারণতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হওয়ায় এই ভোজের তাৎপর্য আরও বেড়ে গিয়েছিল।

এই বিশেষ নৈশভোজের মূল আকর্ষণ ছিল ভারতের হিমালয়ান খাদ্য সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি এক অনন্য মেনু (celebrating India's Himalayan culinary heritage)। কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার ধরন ও উপকরণকে আধুনিক পরিবেশনায় বিশেষ অতিথিদের সামনে তুলে ধরা হয়।

স্টার্টারে ছিল ‘জাখিয়া আলু’ ও সবুজ টম্যাটোর চাটনি। তার সঙ্গে পরিবেশন করা হয় উত্তরাখণ্ডের বিখ্যাত ‘ঝাংগোড়া কি ক্ষীর’ (jhangora ki kheer), যার সঙ্গে ছিল ‘মেয়া লুন’ (meah loon) ও হোয়াইট চকোলেট। এরপর দেওয়া হয় ‘সুন্দরকলা থিচোনি’ (sunderkala thichoni)- বকহুইট নুডলস (buckwheat noodle) দিয়ে তৈরি এই স্যুপ পাহাড়ি অঞ্চলের এক ঐতিহ্যবাহী খাবার।

পাশাপাশি ছিল ইয়ক চিজ দিয়ে তৈরি বিশেষ কাস্টার্ড, ‘ভাঙ মঠরি’, সরষে ও লাউ দিয়ে সাজানো ‘বিছু বুটি পাতা’ এবং শীতের গাজরের ‘কড়ি’।

মেনুর মূল আকর্ষণ ছিল অত্যন্ত বিরল গুচি (Guchhi) (হিমালয়ি মোরেল মাশরুম)। এর সঙ্গে পরিবেশন করা হয় সোলান মাশরুম, পোস্তদানা, টম্যাটো সস এবং হিমাচলি ‘সোয়ার্নু’ চাল। তিন ধরনের চাটনিই ছিল পাশে- সর্ষের পাতা, আখরোট, ভাজা টমেটো ও ‘আখুনি’ দিয়ে তৈরি অনন্য সংমিশ্রণ।

ডেজার্টেও হিমালয়ান স্বাদের ছোঁয়া- পরিবেশন করা হয় রাগি ও কাশ্মিরি আপেল দিয়ে তৈরি কেক, টিমরু ও সি-বাকথর্ন ক্রিম, ডেটস ও কাঁচা কোকো দিয়ে তৈরি কফি কাস্টার্ড এবং হিমালয়ান মধুতে মেশানো পারসিমন।

এই মেনু তৈরি হয়েছে খ্যাতনামা শেফ প্রতীক সাদু ও কমলেশ নেগির সহযোগিতায়। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, ভারতীয় খাদ্য ঐতিহ্য, বিশেষত পাহাড়ি রান্নার বৈচিত্র্য বিশ্বদরবারে তুলে ধরাই ছিল এই বিশেষ ভোজের উদ্দেশ্য।

ইইউ নেতাদের (EEU Leader) সফর আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে ভারত-ইইউর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, যাকে সরকারি স্তরে বলা হয়েছে 'দ্য মাদার অফ অল ডিলস'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India PM Narendra Modi) ও ইইউ নেতৃত্ব বাণিজ্য, প্রতিরক্ষা এবং বৈশ্বিক নিয়মভিত্তিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করার রূপরেখা ঘোষণা করেন।


```