Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুক লাইভে আত্মঘাতী তরুণী, মেলেনি সুইসাইড নোট, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তরুণীর পরিবারের সদস্যরা বাজারে গিয়েছিলেন। তখন বাড়িতে একাই ছিলেন তিনি। মৃত্যুর ঠিক আগে ফেসবুক লাইভে ওই তরুণী বলেন, 'আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।'

ফেসবুক লাইভে আত্মঘাতী তরুণী, মেলেনি সুইসাইড নোট, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

ছবি- এআই

শেষ আপডেট: 26 June 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক লাইভে আত্মঘাতী ২০ বছরের তরুণী (20 Year Old dies by suicide)। বুধবার (২৬ জুন) সন্ধ্যাবেলা এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের ওলগি গ্রামের শাদিয়ানা পঞ্চায়েতে, যা সুবাথু ক্যান্টনমেন্টের লাগোয়া এলাকায়। কী কারণে তরুণী আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ নাকি প্রেমঘটিত সমস্যা, কোনও সম্ভাব্য কারণকেই ছাড় দিতে চাইছে না পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় তরুণীর পরিবারের সদস্যরা বাজারে গিয়েছিলেন। তখন বাড়িতে একাই ছিলেন তিনি। মৃত্যুর ঠিক আগে ফেসবুক লাইভে ওই তরুণী বলেন, 'আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।' এরপর লাইভ চলাকালীনই তিনি আত্মঘাতী হন।

জানা গিয়েছে, ফেসবুকে লাইভ (Facebook Live) চলাকালীনই ভিডিও দেখে এলাকার কয়েকজন মেয়েটির মা ও ভাইকে খবর দেন। কিন্তু ওই সময় তরুণীর মায়ের ফোন সুইচ অফ থাকায় তাঁরা দেরিতে খবর পান। ফলে সময়মতো বাড়ি ফিরতে পারেননি। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার পরও লাইভ ভিডিওটি একটানা প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে। ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তরুণীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police Investigation)। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মোবাইল খতিয়ে দেখা হচ্ছে। কল রেকর্ড খুঁটিয়ে দেখা হবে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, তরুণীর কোনও প্রেমের সম্পর্ক ছিল না কিনা? সেই থেকেই এই মর্মান্তিক পরিণতি কিনা, তাও তদন্ত করে দেখবে পুলিশ।


```