Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তাসের ঘরের মতো অট্টালিকা ভেঙে পড়ল নদীতে! কুলুতে ভয়াবহ ঘটনা, মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে

বৃহস্পতিবার ভোররাতে হিমাচল প্রদেশের তিনটি জায়গায় মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গেছে। সিমলা জেলার রামপুর এলাকার ঝাকড়ির সমেজ খাদে এবং কুল্লুর মালানা খাদ ও বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘভাঙার খবর পাওয়া গেছে। ঘটনায় ইতিমধ্যে ৩২ জন নিখোঁজ, মারা গেছেন এক জন।

তাসের ঘরের মতো অট্টালিকা ভেঙে পড়ল নদীতে! কুলুতে ভয়াবহ ঘটনা, মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে

ভেঙে পড়ছে বাড়ি। ছবি: পিটিআই

শেষ আপডেট: 1 August 2024 10:15

দ্য ওয়াল ব্যুরো: ভূমিধসে বিপর্যন্ত কেরল, প্রায় ৩০০ প্রাণ চলে গেছে। দিল্লির বন্যায় একের পর এক প্রাণ যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘোর বিপর্যয় ঘনিয়েছে হিমাচল প্রদেশেও। কুলুতে ভয়াবহ ভূমিধসে পার্বতী নদীতে তলিয়ে গেল তিনতলা অট্টালিকা। সংবাদ সংস্থা পিটিআই-এর পোস্ট করা ওই ভিডিওয় দেখা গেছে, ঠিক যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিশাল বাড়িটি। 

দেখুন সেই ভিডিও।

আজ, বৃহস্পতিবার সকালের এই ঘটনায় একজনের মত্যুর খবর মিলেছে। তবে অনেকের খোঁজ মিলছে না বলে জানা গেছে। তাঁরা প্রাণে বেঁচে আছেন কিনা, তা নিয়ে সংশয়ে সকলে। 

শুধু কুলু নয়, বৃহস্পতিবার ভোররাতে হিমাচল প্রদেশের তিনটি জায়গায় মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গেছে। সিমলা জেলার রামপুর এলাকার ঝাকড়ির সমেজ খাদে এবং কুল্লুর মালানা খাদ ও বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘভাঙার খবর পাওয়া গেছে। ঘটনায় ইতিমধ্যে ১৯ জন নিখোঁজ, মারা গেছেন এক জন।

২০১৩ সালে হড়পা বানে ভেসেছিল কেদারনাথ। প্রাণ গিয়েছিল বহু পর্যটকের। সেই স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে মন্দাকিনী নদীর জলস্তর হু হু করে বাড়ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার ভীম বালি এলাকার ৩০ মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে আরও বহু প্রাণও যেতে পারে বলে আশঙ্কা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে পাঠানো হয়েছে উদ্ধারকাজে। আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।


```