Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

এক সেকেন্ডে ধুলিসাৎ! সীলামপুরে বহুতল ধসে মৃত্যু-আতঙ্ক

মুহূর্তে তছনছ চারপাশ। দিল্লির সীলামপুরে শনিবার সকাল সকাল কাঁপুনি ধরাল এক মর্মান্তিক দুর্ঘটনা।

এক সেকেন্ডে ধুলিসাৎ! সীলামপুরে বহুতল ধসে মৃত্যু-আতঙ্ক

ভেঙে পড়া বহুতল।

শেষ আপডেট: 12 July 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে চোখের সামনে বিভীষিকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বহুতল (High-rise Collapse in Seelampur)। মুহূর্তে তছনছ চারপাশ। দিল্লির সীলামপুরে শনিবার সকাল সকাল কাঁপুনি ধরাল এক মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল ৭টা ৫ মিনিট। হঠাৎই কেঁপে উঠল একটি পুরনো বহুতল। তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেটি। বেজে ওঠে কান্না, আতঙ্ক আর চিৎকারের শব্দ। মুহূর্তে ছুটে আসে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)।
উদ্ধার কাজে নেমেছে দমকলের সাতটি ইঞ্জিন। হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত চার জনকে। তবে ভিতরে আটকে রয়েছেন আরও অনেকেই— অনুমান প্রশাসনের।

চোখের সামনে এত বড় দুর্ঘটনা— আতঙ্কে সিঁটিয়ে পড়েছেন আশপাশের মানুষ। একের পর এক অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। কিন্তু কত জন এখনও ভিতরে চাপা পড়ে রয়েছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

বহুতল ভেঙে পড়া নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও নির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি। তদন্ত শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে— পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ কি হচ্ছিল ঠিক মতো? পুরসভা ও প্রশাসনের নজরদারিতে কি ফাঁক ছিল?

প্রসঙ্গত, মাত্র একদিন আগেই দিল্লির সর্দার বাজারের মিঠাইপুল এলাকায় ভেঙে পড়েছিল একাধিক দোকান ও বাড়ি। মেট্রোর নির্মাণকাজের জন্য ভিত নড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছে। প্রাণ গিয়েছিল এক ব্যক্তির। ক্ষতিপূরণ ঘোষণা করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)।

সীলামপুরের ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও মৃত্যুর পরিসংখ্যান জানানো হয়নি। তবে ধ্বংসস্তূপের ভিতর থেকে যেন আর্তনাদের ধ্বনি ভেসে আসছে। চলছে প্রাণপণ উদ্ধারকাজ।


```