Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মথুরার মসজিদ মামলা: শাহী ইদগাহকে 'বিতর্কিত কাঠামো' ঘোষণার আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে

শ্রীকৃষ্ণ জন্মভূমি সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদকে 'বিতর্কিত কাঠামো' ঘোষণা করার হিন্দু পক্ষের আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ২ আগস্ট।

মথুরার মসজিদ মামলা: শাহী ইদগাহকে 'বিতর্কিত কাঠামো' ঘোষণার আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে

মথুরার মসজিদ মামলা।

শেষ আপডেট: 4 July 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদ সংক্রান্ত দীর্ঘদিনের আইনি লড়াইয়ে আজ একটি গুরুত্বপূর্ণ শুনানি ছিল। সেখানে এলাহাবাদ হাইকোর্ট হিন্দু পক্ষের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। শাহী ইদগাহ মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছিল ওই আবেদনে।

হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিংহ আবেদনটি দায়ের করেন। এতে আদালতের নথিপত্রে ও পরবর্তী শুনানিতে ‘শাহী ইদগাহ মসজিদ’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘বিতর্কিত কাঠামো’ শব্দ ব্যবহার করার নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়। এই আবেদনটি ছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংলগ্ন জমি দখলের অভিযোগ ঘিরে চলমান বৃহত্তর মামলার একটি অংশ।

এদিকে মুসলিম পক্ষ লিখিত আপত্তি জমা দিয়ে এই আবেদনের বিরোধিতা করে। তাঁরা বলেন, এই ধরনের শব্দ পরিবর্তন আদালতের নিরপেক্ষতা এবং ধর্মীয় সংবেদনশীলতার পরিপন্থী।

বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ আজ এই আবেদনের শুনানিতে হিন্দু পক্ষের আবেদন খারিজ করে মুসলিম পক্ষের আপত্তিকেই গ্রহণ করেন। আদালত জানায়, শাহী ইদগাহ মসজিদকে এই মুহূর্তে 'বিতর্কিত কাঠামো' হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি নেই।

এই মামলা হল শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদ নিয়ে দায়ের হওয়া মোট ১৮টি মামলার একটি, যেগুলোর মূল বিবাদ ভূমি সংক্রান্ত দাবি এবং ধর্মীয় অধিকার ঘিরে। বহু হিন্দু বিশ্বাস করেন, ঈদগাহ মসজিদের ঠিক পাশেই অবস্থিত স্থানটি হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান।

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২ অগস্ট।


```