Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত ৮

যে বাড়ির দেওয়াল ধসে পড়েছে, সেটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত ৮

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 August 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। হরিনগরে শনিবার সকালে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন জন যুবক, দুই তরুণী ও দুই নাবালিকা। উদ্ধারকাজ চলছে। 

মৃতদের নাম শবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুকসানা (৬) এবং হাসিনা (৭)। এখনও সকলের পরিচয় পাওয়া যায়নি। সকলের দেহ উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরও কেউ ধ্বংসস্তূপে আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

শুক্রবার রাত থেকে রাজধানীতে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাফদরজং কেন্দ্রে বৃষ্টিপাতের পরিমাণ ৭৮.৭ মিমি। প্রগতি ময়দানে ১০০ মিমি, লোধি রোডে ৮০ মিমি, পুসায় ৬৯ মিমি এবং পালামে ৩১.৮ মিমি বৃষ্টি হয়েছে। ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন।

খারাপ আবহাওয়ার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। জানা গিয়েছে, বেশ কিছু বিমান দেরিতে চলছে। কিছু বিমানের সময়ও পরিবর্তন করা হয়েছে।

শনিবার সকালে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম।

যে বাড়ির দেওয়াল ধসে পড়েছে, সেটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 


```