তার থেকে বেশি সুন্দর দেখতে হলেই এই মহিলার ঈর্ষা গিয়ে পড়ত তাদের উপর। তাই একের পর এক খুন করে স্বাভাবিক জীবনযাপন করতে থাকলেও শেষেরটির ক্ষেত্রে পুলিশ তাকে পাকড়াও করে ফেলে।

পুলিশের কাছে সে এই চার খুনের কথা স্বীকারও করেছে।
শেষ আপডেট: 3 December 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: মেয়েরা তার থেকে বেশি সুন্দর, এই ঈর্ষার বশে নিজের ছেলে সহ চারজনকে জলে চুবিয়ে খুন করল মধ্যবয়সি এক মহিলা। তার থেকে বেশি সুন্দর দেখতে হলেই এই মহিলার ঈর্ষা গিয়ে পড়ত তাদের উপর। তাই একের পর এক খুন করে স্বাভাবিক জীবনযাপন করতে থাকলেও শেষেরটির ক্ষেত্রে পুলিশ তাকে পাকড়াও করে ফেলে। পুলিশের কাছে সে এই চার খুনের কথা স্বীকারও করেছে।
তার হাতে খুন হওয়া মেয়েরা হল নিজেরই আত্মীয়ের সন্তান। খুনকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজের ছেলেকেও হত্যা করে এই মহিলা। বুধবার হরিয়ানার পানিপথের পুলিশ এই মহিলাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, চারজনকেই জলের বড় টবে বা চৌবাচ্চায় চুবিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে।
পানিপথের নওলঠা গ্রামে একটি ৬ বছরের বালিকার রহস্যমৃত্যুর পর পুলিশ তদন্তে নামে। প্রথমে মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে ডুবে যাওয়ার পারিপার্শ্বিকতা বিচার করে পুলিশের মনে সন্দেহ জাগে।
পুলিশের দাবি, এই মহিলা সেই মেয়েদেরই খুনের জন্য বেছে নিত, যাদের দেখে বা সকলে বলত তারা তার থেকে বেশি বেশি সুন্দর। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে সোনিপতে সে তার জায়ের মেয়েকে বোহাড় গ্রামে খুন করে। এবং পরে পুলিশের সন্দেহ এড়াতে নিজের ছেলেকেও ডুবিয়ে খুন করে।
এইভাবে সম্প্রতি সে তার বাপেরবাড়ি নওলঠা গ্রামে যায় একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে সে তার ভাগনি বিধিকেও একইভাবে খুন করে। প্রতিটি মৃত্যুর কারণই এক। তা থেকেই পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে। সবকটি বাচ্চার মৃত্যু হয়েছে অগভীর জলে। একটির ক্ষেত্রে মাত্র এক ফুট গভীর জলে বাচ্চা ডুবে গিয়েছিল। তাতেই পুলিশ নিশ্চিত হয় খুনের ব্যাপারে। কারণ বাচ্চাটির উচ্চতা জলের থেকে বেশি।
পুলিশ জানিয়েছে, এরকম ডাইনি মহিলা তাকেই খুন করে যে তার থেকে বেশি সুন্দর দেখতে। বিয়ের অনুষ্ঠানে গিয়ে খুনের পর সে যথারীতি আনন্দ-উৎসবে মেতে ওঠে। যা আরও ভয়ঙ্কর লাগছে প্রতিবেশীদের কাছে। শেষ খুনের পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে পুলিশ রহস্যে ইতি টেনে দিয়েছে। জেরায় সে চার খুনের কথা স্বীকার করে নিয়েছে। তার মধ্যে তিনটি মেয়ে একটি তার ছেলে।