Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মেলায় 'সুনামি সুইং' ভেঙে পড়ে মৃত্যু পুলিশকর্মীর, ৩৬ বছর চাকরি শেষে মার্চেই অবসর নেওয়ার কথা ছিল

পুলিশ এফআইআর দায়ের করেছে। অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি কমিটি এই দুর্ঘটনার তদন্ত করবে। দুর্ঘটনার পরদিন ওই রাইডটি সরিয়ে অন্য একটি জয়রাইড বসানো হয়েছে।

মেলায় 'সুনামি সুইং' ভেঙে পড়ে মৃত্যু পুলিশকর্মীর, ৩৬ বছর চাকরি শেষে মার্চেই অবসর নেওয়ার কথা ছিল

ফরিদাবাদে পুলিশকর্মীর মৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 February 2026 11:42

দ্য ওয়াল ব্যুরো: ফরিদাবাদের সুরজকুণ্ডের মেলায় মর্মান্তিক দুর্ঘটনায় (Surajkund Fair accident) মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। চলন্ত অবস্থায় 'সুনামি সুইং' ভেঙে পড়ে (Tsunami Swing collapse), সেই সময় পুলিশ অফিসার জগদীশ প্রসাদ এবং দুই মহিলা কনস্টেবল রাইডের মধ্যে থাকা আতঙ্কিত মানুষদের সরাতে দৌড়ে যান। মাথায় আঘাত পান ওই পুলিশকর্মী, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি (Haryana police officer death), চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে (Officer dies while saving people)।

উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা জগদীশ প্রসাদ হারিয়ানা পুলিশের পালওয়াল এলাকায় কর্মরত ছিলেন। ৩৬ বছরের চাকরি শেষে আগামী মার্চ মাসে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। ১৯৮৯ সালে হরিয়ানা পুলিশে যোগ দেন জগদীশ। ২০১৯-২০ সালে হরিয়ানা সরকার তাঁকে মেডেল দিয়ে সম্মানিত করেছিলেন। তিনি দায়বদ্ধতা, শৃঙ্খলা এবং কর্তব্যবোধের জন্য পরিচিত।

জগদীশ প্রসাদের পরিবারে স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছেন। তাঁর ভাইদের মধ্যে প্রদীপ একজন শিক্ষক, সতীশ চন্দ্র একটি রাসায়নিক কারখানায় এবং চন্দ্রবাহন সিং ফারিদাবাদের একটি মোটর কোম্পানিতে কর্মরত।

হরিয়ানা পুলিশ ডিরেক্টর জেনারেল অজয় সিংহল জানিয়েছেন, জগদীশ প্রসাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি শহিদ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানিয়েছেন।

পুলিশ এফআইআর দায়ের করেছে। অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি কমিটি এই দুর্ঘটনার তদন্ত করবে। দুর্ঘটনার পরদিন ওই রাইডটি সরিয়ে অন্য একটি জয়রাইড বসানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট ১৩ জন আহত হয়েছেন (Faridabad fair tragedy)। তাঁদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Tsunami Swing collapse)। কয়েকজনের অবস্থা স্থিতিশীল তবে এখনও চিকিৎসাধীন। ঠিক কী কারণে দোলনা ভেঙে পড়ল (Surajkund Fair accident), তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে মেলার ফুড কোর্টের একটি ফটকও তীব্র হাওয়ায় ভেঙে পড়ে। যদিও সেই ঘটনায় বড়সড় ক্ষতি হয়নি, কিন্তু পরপর দুর্ঘটনা মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। দর্শনার্থীদের অনেকে অভিযোগ করেছেন, ভিড় সামলানো এবং রাইডগুলির রক্ষণাবেক্ষণে ঢিলেমি ছিল।


```