Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল 'সুনামি সুইং', উদ্ধার করতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীর, আহত বহু

দুর্ঘটনায় মোট ১৩ জন আহত হয়েছেন। তাঁদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা স্থিতিশীল তবে এখনও চিকিৎসাধীন।

মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল 'সুনামি সুইং', উদ্ধার করতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীর, আহত বহু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 February 2026 11:28

দ্য ওয়াল ব্যুরো: ফরিদাবাদের সুরজকুণ্ড মেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Surajkund fair accident)। আনন্দের জয়রাইড মুহূর্তে বদলে গেল দুঃস্বপ্নে! ‘সুনামি সুইং’ নামের একটি দোলনা আচমকা ভেঙে পড়ে (Tsunami Swing collapse) মৃত্যু হল এক হরিয়ানা পুলিশ ইন্সপেক্টরের (policeman dies during rescue)। আহত হন আরও বহুজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোলনাটি প্রচণ্ড জোরে ঘুরছিল। সেই সময়ই এর একটি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে চিৎকার, বিশৃঙ্খলা, আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলাপ্রাঙ্গণে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ ইন্সপেক্টরের নাম জগদীশ প্রসাদ। তিনি মেলায় দায়িত্বে ছিলেন এবং দোলনা ভেঙে বহু লোক আহত হতে দেখে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সেই সময়ই দোলনার ভাঙা কিছু অংশ এসে পড়ে তাঁর উপর (Haryana fair accident)। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। উদ্ধারকাজের সময় এভাবে এক কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট ১৩ জন আহত হয়েছেন। তাঁদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Tsunami Swing collapse)। কয়েকজনের অবস্থা স্থিতিশীল তবে এখনও চিকিৎসাধীন। ঠিক কী কারণে দোলনা ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকতে পারে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা- ডেপুটি কমিশনার, ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর এবং পুলিশের সিনিয়র অফিসাররা। গোটা এলাকাটি ঘিরে ফেলে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ‘সুনামি সুইং’ এবং অন্যান্য রাইড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে মেলার ফুড কোর্টের একটি ফটকও তীব্র হাওয়ায় ভেঙে পড়ে। যদিও সেই ঘটনায় বড়সড় ক্ষতি হয়নি, কিন্তু পরপর দুর্ঘটনা মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। দর্শনার্থীদের অনেকে অভিযোগ করেছেন, ভিড় সামলানো এবং রাইডগুলির রক্ষণাবেক্ষণে ঢিলেমি ছিল।


```