Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কথা বলা বন্ধ করে দেওয়ায় দ্বাদশ শ্রেণির তরুণীকে গুলি করে খুনের চেষ্টা ১৯ বছরের তরুণের

পুলিশ জানিয়েছে, তরুণীটি একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে। তার গুলি লেগেছে বাঁ হাতে এবং কাঁধে।

কথা বলা বন্ধ করে দেওয়ায় দ্বাদশ শ্রেণির তরুণীকে গুলি করে খুনের চেষ্টা ১৯ বছরের তরুণের

অভিযুক্ত যুবক (বাঁদিকে)। সিসিটিভি ফুটেজ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 November 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ের শ্যাম কলোনিতে ১৭ বছরের এক তরুণীকে খুব কাছ থেকে গুলি করে ১৯ বছরের তরুণ। সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি লাইব্রেরি থেকে পড়ে তরুণীটি বাড়ি ফিরছিল। সে সময় খুব কাছ থেকে তাকে গুলি করে এই ছেলেটি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, তরুণীটি একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে। তার গুলি লেগেছে বাঁ হাতে এবং কাঁধে। বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চললেও অবস্থা স্থিতিশীল। খুন করতে চাওয়া ছেলেটি গুলি করার পর দেশি পিস্তলটি সেখানেই ফেলে দিয়ে বাইকে চেপে পালিয়ে যায়। স্থানীয় থানা জানিয়েছে, ঘটনাটি সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটে।

মেয়েটি তার জবানবন্দিতে বলেছে, প্রায় বছরখানেক ধরে ছেলেটিকে সে চিনত। ছেলেটি ওই লাইব্রেরিতেই আসত। দু সপ্তাহ ধরে মেয়েটি ছেলেটির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এ কারণেই সে মেয়েটির উপর রেগে ছিল বলে পুলিশের দাবি। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ছেলেটি একটি বাইকের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল।

মেয়েটিকে আসতে দেখে সে তার দিকে এগিয়ে গেলে মেয়েটি কিছুটা সতর্ক হয়ে যায়। ছেলেটি কাছে এসে তার মাথা তাক করে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। আশ্চর্যজনকভাবে মেয়েটি বেঁচে গেলেও তার হাতে গুলি লাগে। মেয়েটিই ছেলেটিকে শনাক্ত করেছে এবং বলেছে ওকে দেখেই চিনতে পেরেছিলাম কারণ ও অনেকদিন ধরে আমাকে বিরক্ত করছিল।


```