Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা মাসে ৪৫-৫০ হাজার টাকা ঘরোয়া খরচ পাবেন

পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা মাসে ৪৫-৫০ হাজার টাকা ঘরোয়া খরচ পাবেন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 31 May 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি অথবা তাঁদের স্বামী বা স্ত্রীরা গার্হস্থ্য সহায়ক, গাড়ি চালকের বেতন বাবদ মাসে ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পাবেন। এছাড়াও প্রতি মাসে ১৫,০০০ টাকা করে পাবেন ভাড়া এবং মোবাইল, ল্যান্ডলাইন ফোন, ইন্টারনেট সার্ভিস, সহায়ক নিয়োগ এবং নিরাপত্তা রক্ষী রাখতে।

সংবিধানের ধারা প্রয়োগ করে হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেন এই বিষয়ে। এই বিধির নাম দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও বিচারপতিদের ঘরোয়া সহায়ক এবং অন্যান্য সুবিধা বিধি, ২০২৫। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি কিংবা তাঁদের স্ত্রী বা স্বামী এই সুবিধা পাবেন।

এই নয়া বিধি অনুসারে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও বিচারপতিরা হাইকোর্টের খরচের খাতা থেকে পরিচারক-পরিচারিকা, গাড়ি চালক, সহায়ক নিয়োগ, নিরাপত্তা রক্ষী ও টেলিফোন সংক্রান্ত খরচখরচা পাবেন। তাঁরা অন্য হাইকোর্ট থেকে এই একই ধরনের সুযোগসুবিধা ভোগ না করে থাকলে এই টাকা পাবেন। বিধিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও বিচারপতিরা অথবা তাঁদের স্ত্রী-স্বামীরা নিজের পছন্দমতো কাজের লোক, গাড়ি চালক রাখতে পারবেন। 


```