Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আইফেল টাওয়ারের লিফটে ‘আজা সনম মধুর চান্দনি মে হাম’, হাসিমুখে তাল দিলেন বিদেশিরাও

মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ও রাজ কাপুর-নার্গিসের ঠোঁটে গাওয়া এই গানের ৭০ বছর পূর্তি হবে ২০২৬ সালে।

আইফেল টাওয়ারের লিফটে ‘আজা সনম মধুর চান্দনি মে হাম’, হাসিমুখে তাল দিলেন বিদেশিরাও

মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ও রাজ কাপুর-নার্গিসের ঠোঁটে গাওয়া এই গানের ৭০ বছর পূর্তি হবে ২০২৬ সালে।

শেষ আপডেট: 31 May 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের আইফেল টাওয়ারে আজা সনম মধুর চান্দনি মে হাম...। মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ও রাজ কাপুর-নার্গিসের ঠোঁটে গাওয়া এই গানের ৭০ বছর পূর্তি হবে ২০২৬ সালে। ১৯৫৬ সালের অমর প্রেমকথার সিনেমা চোরি চোরি এই গানে এখনও শুধু দেশের মানুষই নন, বিভোর হয়ে পড়েন বিদেশিরাও।

তেমনই ঘটনার সাক্ষী থাকল আইফেল টাওয়ারের লিফট। লিফট ভর্তি দেশি-বিদেশিদের সামনে হঠাৎই কয়েকজন ভারতীয় তালি বাজিয়ে শুরু করেন এই গান। তাতে মেতে উঠে তালি বাজিয়ে, শরীর দুলিয়ে সঙ্গত দিলেন অসংখ্য বিদেশিও। একমুখ হাসিতে সুরে-বেসুরে গাওয়া সেই গানের তালের প্রতিধ্বনি যেন দোলা দিয়ে গেল আইফেল টাওয়ারের চূড়াকেও।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আইফেল টাওয়ারে ওঠা যে কোনও মানুষের জীবনের একটি অনন্য স্মৃতি। যা কোনওদিন ভুলবার নয়। আর সেই আইফেল টাওয়ার দর্শনের অভিজ্ঞতায় উদ্বেল কয়েকজন ভারতীয় লিফটের ভিতরে আচমকাই গেয়ে ওঠেন শঙ্কর জয়কিষেনের সুরে সেই রোমান্টিক মান্না দে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে আজা সনম মধুর চান্দনি মে হাম গানটি।

যে গানের সুরের জন্য সে বছর ফিল্ম ফেয়ার সেরা সুরকারের পুরস্কার জিতেছিলেন শঙ্কর জয়কিষেন, সেই সুর সকলকে তো মাতাবেই। ফলে ম্যাজিক ঘটে গেল লিফটের ভিতরেই। দাঁড়িয়ে থাকা বিদেশিরাও দেশি গানের কোরাসের সঙ্গে শরীর দুলিয়ে তালি বাজিয়ে তালে তাল মেলালেন। সকলেই খুশিতে ডগমগ হয়ে স্বাদ নিলেন ইতালিয়ান লোকসঙ্গীত তারান্তেল্লা নাপোলেতানা গানের সুরের অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল এই গান।


```