সূত্রের খবর অনুযায়ী, ওই সময় হার্দিক একাই প্র্যাকটিসে ব্যস্ত ছিল (Basketball player death during practice in Haryana)।

ঘটনার মুহূর্ত, (ডানদিকে) হার্দিক
শেষ আপডেট: 26 November 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৬ বছর বয়সে কোর্টেই প্রাণ হারাল জাতীয় স্তরের এক বাস্কেটবল খেলোয়াড় (Basketball player death)। জানা গিয়েছে, নিহত ওই খেলোয়াড়ের নাম হার্দিক রাঠি। প্র্যাকটিস চলাকালীন লোহার বাস্কেটবল পোল হঠাৎ ভেঙে পড়ে (Haryana basketball pole collapse) তার উপর, এবং সেখানেই ঘটে মারাত্মক দুর্ঘটনা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, হরিয়ানার রোহতকে। সূত্রের খবর অনুযায়ী, মৃত্যুর সময় হার্দিক একাই প্র্যাকটিসে ব্যস্ত ছিল (Basketball player death during practice in Haryana)।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হার্দিক বাস্কেটবল হুপে ঝুলে একটি মুভ প্র্যাকটিস করছিল। ঠিক সেই মুহূর্তেই নড়বড়ে ওই ধাতব পোল আচমকা বেঁকে যায় এবং সরাসরি তার বুকে আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড ধরে ভারী ওই পোলের নীচে চাপা পড়ে ছিল হার্দিক। পরে পাশে থাকা আরেকটি কোর্টের খেলোয়াড়রা ছুটে এসে পোলটি তুলে তাকে বের করেন। তবু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণ ওই প্রতিভাকে।
ঘটনার পর রাজ্যজুড়ে শোকের আবহ। সম্মান জানাতে তিন দিনের জন্য হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশন সব ক্রীড়া উৎসব ও ইভেন্ট স্থগিত করেছে।
हरियाणा के रोहतक में एक होनहार खिलाड़ी प्रशासन की लापरवाही का शिकार हो गया।
बास्केटबॉल की प्रैक्टिस कर रहे खिलाड़ी पर पोल जा गिरा और उसकी मौत हो गयी। #Rohtak #NationalPlayer @cmohry @DC_Rohtak @mansukhmandviya @YASMinistry pic.twitter.com/LnXfk9TO8j— Jitender Sharma (@capt_ivane) November 26, 2025
NDTV-র রিপোর্ট বলছে, ঘটনাটি ঘটেছে লখন মাজরা এলাকার একটি কোর্টে। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, হার্দিক সম্প্রতি জাতীয় দলে নির্বাচিত হয়েছিল এবং একটি প্রশিক্ষণ শিবির থেকে কয়েকদিন আগেই ফিরেছে। পরিবারের পক্ষ থেকেও জানা যায়, হার্দিক এবং তার ছোট ভাইকে খেলার সুযোগ দেওয়ার জন্য তাঁদের বাবা সন্দীপ রাঠি স্থানীয় একটি স্পোর্টস ক্লাবে ভর্তি করিয়েছিলেন।
এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তদন্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর যথাযথ মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর হার্দিকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এক তরতাজা, প্রতিশ্রুতিবান ক্রীড়া-প্রতিভার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ। প্রশ্ন উঠছে, স্থানীয় কোর্টগুলিতে নিরাপত্তা মানদণ্ড কতটা সুনিশ্চিত? এমন দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত? হার্দিক রাঠির পরিবার ও সহ-খেলোয়াড়দের মতোই রাজ্যের বহু মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছেন।