Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জ্ঞানবাপী: মঙ্গলবার রিপোর্ট দেবে এএসআই, ফিরতে পারে মন্দির-মসজিদ রাজনীতি

এর আগে গত বছর জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানবাপির চত্বর থেকে একটি পাথর ক্ষণ্ড উদ্ধার হয়। সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলে দাবি হিন্দুপক্ষের। 

জ্ঞানবাপী: মঙ্গলবার রিপোর্ট দেবে এএসআই, ফিরতে পারে মন্দির-মসজিদ রাজনীতি

শেষ আপডেট: 28 November 2023 10:53

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কি কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে তৈরি হয়েছিল? ইতিহাস তুলে ধরে অনেকেই দাবি করেন, অনেকবারই আক্রান্ত হয় ওই মন্দির। শেষবারের মতো বড় হামলা হয় মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়। তখনই তৈরি হয় জ্ঞানবাপী মসজিদ। 

এই দাবির বৈজ্ঞানিক প্রমাণ মঙ্গলবার স্থানীয় আদালতে পেশ করবে আরকিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। গত ১৭ নভেম্বর এই রিপোর্ট জমা করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানটির। আরও তথ্য সংগ্রহের কথা জানিয়ে তারা বাড়তি ১৫ দিন সময় দাবি করে। আদালত ১০ দিন অতিরিক্ত সময় বরাদ্দ করেছিল। মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা এএসআইয়ের। 

এর আগে গত বছর জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানবাপীর চত্বর থেকে একটি পাথরখণ্ড উদ্ধার হয়। সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলে দাবি হিন্দুপক্ষের। 

এছাড়া মসজিদের গায়ে শৃঙ্গার গৌরী দেবীর মূর্তি খোদাই করা আছে। ওই মূর্তি সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা করেছেন পাঁচ মহিলা। সেই মামলার সূত্র ধরেই এএসআইয়ের সমীক্ষার নির্দেশ দেন বিচারক। সেই আদেশ বাতিলের দাবিতে মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিল। কিন্তু শীর্ষ আদালত বারাণসীর আদালতের নির্দেশ বহাল রাখে। 

বিভিন্ন মহলের আশঙ্কা এএসআইয়ের রিপোর্ট হিন্দুপক্ষের পক্ষে গেলে অযোধ্যার পর বারাণসীকে ঘিরেও মন্দির-মসজিদ রাজনীতি নয়া মোড় নিতে পারে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ইদগাহ মসজিদ নিয়েও একই বিতর্ক আছে। চলছে মামলাও।


```