Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীকে 'সরিয়ে' প্রেমিকের সঙ্গে নতুন জীবনের ছক! গুজরাতে গ্রেফতার স্ত্রী, প্রেমিক-সহ আরও ১

পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ড ঘেঁটে মমতা ও আমনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পায়। জিজ্ঞাসাবাদের মুখে তিনজনই অপরাধের কথা স্বীকার করে।

স্বামীকে 'সরিয়ে' প্রেমিকের সঙ্গে নতুন জীবনের ছক! গুজরাতে গ্রেফতার স্ত্রী, প্রেমিক-সহ আরও ১

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 October 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: বিবাহ-বহির্ভুত সম্পর্কের জের! গুজরাতের ভাবনগর জেলায় নির্মমভাবে স্বামীকে হত্যার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মহিলা তাঁর প্রেমিক ও প্রেমিকের বন্ধুর সঙ্গে মিলে স্বামীকে খুন করে, তারপর দেহ গ্রামসংলগ্ন এলাকায় ফেলে দেয়। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দুই দিন আগে ভাবগরের এক গ্রামের বাইরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা, পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিচয় জানা যায়, নাম কমলেশ দুধিয়া। পেশায় শ্রমিক। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশে সন্দেহ হয়, খুনের আগে মারধর করা হয়েছে তাঁকে। তদন্ত শুরু হয়।

তদন্তে জানা যায়, স্ত্রী মমতার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তিক্ত হয়ে উঠেছিল। কমলেশের ভাই পুলিশকে জানান, দাম্পত্য কলহ চলছিল দীর্ঘদিন ধরে। এরপরই সন্দেহের তির ঘুরে যায় মমতার দিকে।

পুলিশ সূত্রে খবর, মমতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কেভালানি এলাকার বাসিন্দা আমন নামের এক ব্যক্তির সঙ্গে। আমনের সঙ্গে নতুন করে সংসার পাততেই স্বামীকে সরিয়ে দেওয়ার ছক কষে মমতা। আমনের বন্ধু অমিতকে সঙ্গে নিয়ে তাঁরা তিনজন মিলে খুনের পরিকল্পনা সাজায়।

পুলিশ আরও জানিয়েছে, এক রাতে তাঁরা কমলেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে দেহটি গ্রামসংলগ্ন এলাকায় ফেলে দেয়, যাতে ঘটনাটি ছিনতাই বা অন্য কোনও আক্রমণজনিত ঘটনা বলে মনে হয়।

পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ড ঘেঁটে মমতা ও আমনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পায়। জিজ্ঞাসাবাদের মুখে তিনজনই অপরাধের কথা স্বীকার করে।

বর্তমানে মমতা, আমন এবং অমিত - তিনজনকেই গ্রেফতার করে খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে এবং আরও কেউ এই ঘটনায় যুক্ত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


```