পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সবাইকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বাভাবিক মৃত্যু নাকি নেপথ্যে কোনও কারণ আছে, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ।

ঋণের দায় আত্মঘাতী গুজরাতের দম্পতি
শেষ আপডেট: 20 July 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: বিষ খেয়ে আত্মঘাতী গুজরাতের দম্পতি। তাঁদের তিন সন্তানের দেহও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সন্তানদের বিষ খাইয়ে খুন করে আত্মঘাতী হয়েছে ওই দম্পতি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় (Gujarat Couple, 3 Children Found Dead)।
বিপুল বাঘেলা (৩২) পেশায় অটোচালক। আহমেদাবাদের বাগোদরা এলাকার বাসিন্দা ছিলেন। স্ত্রী সোনাল ও তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সকালে সেই বাড়িতেই পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথম পুলিশকে খবর দেয়। দুঃসংবাদ পৌঁছায় বিপুল ও সোনলের পরিবারের কাছেও।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সবাইকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বাভাবিক মৃত্যু নাকি নেপথ্যে কোনও কারণ আছে, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। মৃতদের পরিচয় জানা গিয়েছে- বিপুল বাঘেলা (৩২), সোনাল (২৬), করিনা (১১), ময়ূর (৮), ও প্রিন্সি (৫)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপুল ধোলকার বাসিন্দা হলেও বাগোদরার বাড়িতে ভাড়া থাকতেন। পাঁচজনের সংসারে একমাত্র রোজগেরে ছিলেন বিপুল। অটো কেনার জন্য নেওয়া ঋণের বোঝাও ছিল তাঁর কাঁধে। সেই কিস্তি মেটাতে কার্যত হিমশিম খাচ্ছিলেন। ঠিকভাবে সংসারও চালাতে পারছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরেই আত্মঘাতী হয়েছেন দম্পতি (Relatives Suspect Debt Suicide Pact)।
পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে। কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে।