Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গলায় চুইংগাম আটকে দম বন্ধ হওয়ার অবস্থা! দেবদূতের মতো শিশুর প্রাণ বাঁচালেন কেরলের চার যুবক

চুইংগাম খেতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়েছিল ৮ বছরের এক শিশু। সময় মতো ওই চার যুবক তাকে উদ্ধার করে। 

গলায় চুইংগাম আটকে দম বন্ধ হওয়ার অবস্থা! দেবদূতের মতো শিশুর প্রাণ বাঁচালেন কেরলের চার যুবক

ছবি - ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 September 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় চুইংগাম (Chewing Gum) মুখে নিয়েই বিপদে পড়েছিল মেয়েটি। গলায় আটকে গিয়ে শ্বাস প্রায় বন্ধ হয়ে গেছিল তার। কিন্তু দেবদূতের মতো কিছু যুবকের (Group of Men) জন্য সে প্রাণে বেঁচে গেল। কেরলে (Kerala) ঘটেছে এমন ঘটনা।

চুইংগাম খেতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়েছিল ৮ বছরের এক শিশু। সময় মতো ওই চার যুবক তাকে উদ্ধার করে। কান্নুরের এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা গেছে, একটি সাইকেলে চড়ে যাচ্ছিল বাচ্চা মেয়েটি। তখনই সে মুখে একটি চুইংগাম দেয়। কিন্তু পর মুহূর্তেই সে প্রচণ্ড অস্বস্তিতে পড়তে শুরু করে এবং সাইকেল চালাতে চালাতে একটি সব্জির দোকানের কাছে যায়। সেখানে তখন সব্জি কিনছিল কয়েকজন যুবক।

বাচ্চাটিকে দেখে তাঁরা বুঝতে পারেন যে, সে বিপদে পড়েছে। এরপরই এক যুবক তাকে কোলে তুলে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

ভিডিওতে দেখা গেছে, ওই যুবক শিশুটিকে কোলে নিয়ে তার পিঠে চাপ দিতে শুরু করে। অন্য একজন যুবকও এই কাজে তাকে সাহায্য করে। এরপরই চুইংগামটি বেরিয়ে আসে এবং শিশুটি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে।

ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসায় ভরে উঠেছে চারদিক। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টিও ওই যুবকদের প্রশংসা করে ফেসবুকে লিখেছেন, “কান্নুরের পল্লীকরার এই যুবকরা চুইংগামে আটকে যাওয়া একটি শিশুর প্রাণ বাঁচিয়েছে। তোমাদের ধন্যবাদ।”

স্থানীয়রাও শিশুটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কারণ সে বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ওই যুবকদের সাহায্য নিতে গেছিল। একইসঙ্গে যুবকদের দ্রুত পদক্ষেপ এবং সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।


```