Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিপজ্জনক’ বায়ুদূষণ দিল্লিতে, নির্মাণকাজ, স্কুল-অফিস, গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি

গ্র্যাপ স্টেজ ওয়ান এবং এবং টুয়ের সঙ্গে থ্রি স্টেজে আরও বেশ কয়েকটি অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি হয়।

‘বিপজ্জনক’ বায়ুদূষণ দিল্লিতে, নির্মাণকাজ, স্কুল-অফিস, গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি

এই বিধি কার্যকর হলে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হয়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 November 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় চলে গিয়েছে। সে কারণে দেরিতে হলেও মঙ্গলবার থেকে কেন্দ্রীয় সরকার বায়ুদূষণ রোধে কঠোর পদক্ষেপ নিয়ে দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে (NCR) ত্রিস্তরীয় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP Stage III) কার্যকর করল।

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লির বায়ুদূষণের সূচক সোমবার খুব খারাপ স্তর থেকে এদিন সকালে ৪২৫-এ বা বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গ্র্যাপ থ্রি স্টেজ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এই বিধি কার্যকর হলে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হয়। গ্র্যাপ স্টেজ ওয়ান এবং এবং টুয়ের সঙ্গে থ্রি স্টেজে আরও বেশ কয়েকটি অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি হয়।

গ্র্যাপ (GRAP) কাকে বলে?

স্টেজ ওয়ান- খারাপ (AQI 201-300)

স্টেজ টু- খুব খারাপ (AQI 301-400)

স্টেজ থ্রি- বিপজ্জনক (AQI 401-450)

স্টেজ ফোর- অতি মাত্রায় বিপজ্জনক (AQI above 450)

গ্র্যাপ স্টেজ থ্রি-র অন্তর্গত বিধিনিষেধ

নির্মাণকাজ নিষিদ্ধ- অনাবশ্যক নির্মাণকাজ বা নির্মাণ কাঠামো ভাঙচুরের পুরোপুরি বন্ধ। পাথর ভাঙাই কারখানা এবং খনির কাজও নিষিদ্ধ।

গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা- ভারত স্টেজ টু পেট্রল এবং বিএস স্টেড ফোর ডিজেল ফোর হুইলার দিল্লি-এনসিআর এলাকার ভিতর চলাচল করতে পারবে না। একমাত্র দিব্যাঙ্গরা এই বিধিতে ছাড় পাবেন।

শিক্ষা- পঞ্চম শ্রেণি পর্যন্ত হাইব্রিড মোডে ক্লাস চলবে। যেখানে সম্ভব সেখানে অভিভাবকদের ঘরে বসে অনলাইনে স্কুল চালু রাখতে হবে।

পরিবহণ- বালি, সিমেন্ট নিয়ে ট্রাক চলাচল বন্ধ। দিল্লি থেকে অথবা দিল্লিতে আসা আন্তঃরাজ্য ডিজেল বাস চলাচল বন্ধ।

কর্মক্ষেত্র- বেসরকারি কোম্পানিগুলিকে ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিড মোডে কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত গাড়ি ধোঁয়া নিবারণ করা সম্ভব। 


```