Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত আবার আমাদের ভালবাসবে, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের সবুজ সঙ্কেত

ভারতে নিযুক্ত নয়া রাষ্ট্রদূত সের্গিও গোরের শপথ অনুষ্ঠানে হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেন, ফলে ঠিক এখন ওরা আমাদের হয়তো পছন্দ করছে না।

ভারত আবার আমাদের ভালবাসবে, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের সবুজ সঙ্কেত

ট্রাম্প বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ চুক্তি করতে যাচ্ছি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 November 2025 10:25

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের উপর থেকে অতিরিক্ত শুল্কের বোঝা তিনি কমিয়ে দেবেন। যে কারণে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল, সেই কারণেই তিনি এই পদক্ষেপ নেবেন। কারণ, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে অথবা অনেকটাই কমিয়ে দিয়েছে।

ভারতে নিযুক্ত নয়া রাষ্ট্রদূত সের্গিও গোরের শপথ অনুষ্ঠানে হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেন, ফলে ঠিক এখন ওরা আমাদের হয়তো পছন্দ করছে না। কিন্তু, আমার বিশ্বাস যে ভারত আবার আমাদের ভালবাসবে। ট্রাম্পের মুখেচোখেই স্পষ্ট হয়ে উঠেছিল যে, তাঁর নীতি ও পদ্ধতির কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে বিরাট ভাটা পড়েছে।

ট্রাম্প বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ চুক্তি করতে যাচ্ছি। একেবারে পরিচ্ছন্ন একটি চুক্তি। আমরা এর আগে কিছুটা অন্যায় চাপ দিয়েছিলাম। কিন্তু ভারত খুব ভাল আলোচনা চালিয়েছে। আমরা এখন আবার কাছাকাছি আসার চেষ্টা চালাচ্ছি। আমি মনে করি, আমরা এমন একটি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছি, যাতে সকলেরই মঙ্গল হয়।

এত কথা বললেও ট্রাম্প এখানে কবে, কীভাবে এই চুক্তি হচ্ছে বা হতে চলেছে তা খোলসা করেননি। তাঁর এক নিঃশ্বাসে ওরা রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে অথবা আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে বলার অর্থই হচ্ছে, ট্রাম্প অপেক্ষা করছেন কতক্ষণে ভারত একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত রুশ জ্বালানি কেনা বন্ধ করবে, তারপরেই তিনি সম্ভবত চূড়ান্ত স্বাক্ষর করবেন চুক্তিতে।


```