Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব স্মার্টফোনে থাকতে হবে এই অ্যাপ! প্রতারণা-চুরি ঠেকাতে মোবাইল কোম্পানিগুলিকে নির্দেশ কেন্দ্রের

গত ২৮ নভেম্বর সরকারের জারি করা নির্দেশে (India government order) স্যামসাং, অ্যাপল, শাওমি, ভিভো, অপো-সহ সব বড় মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে ৯০ দিনের মধ্যে এই নিয়ম মানতে বলা হয়েছে

সব স্মার্টফোনে থাকতে হবে এই অ্যাপ! প্রতারণা-চুরি ঠেকাতে মোবাইল কোম্পানিগুলিকে নির্দেশ কেন্দ্রের

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 December 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকার স্মার্টফোনের সাইবার সুরক্ষা বাড়াতে নতুন নিয়ম চালু করতে চলেছে (smartphone security)। নির্দেশ অনুযায়ী, এখন থেকে বাজারে আসা প্রতিটি নতুন স্মার্টফোনে আগেই ইনস্টল করা থাকবে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi app)।

এই অ্যাপ চুরি যাওয়া ফোন খুঁজতে, জাল IMEI নম্বর ধরা পড়তে এবং বিভিন্ন ধরনের প্রতারণা ঠেকাতে সাহায্য করে। তবে প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে, বিশেষ করে অ্যাপলের কিছু আপত্তি আছে, কারণ তারা সাধারণত কোনও সরকারি বা থার্ড-পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করে না।

গত ২৮ নভেম্বর সরকারের জারি করা নির্দেশে (India government order) স্যামসাং, অ্যাপল, শাওমি, ভিভো, অপো-সহ সব বড় মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে ৯০ দিনের মধ্যে এই নিয়ম মানতে বলা হয়েছে (Mandatory preloaded apps)। শুধু নতুন ফোন নয়, যেগুলো ইতিমধ্যেই বাজারে এসেছে বা সাপ্লাই চেইনে রয়েছে, সেগুলোকেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে বাধ্যতামূলকভাবে অ্যাপটি দেওয়া হবে। যদিও নির্দেশটি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, নির্বাচিত কোম্পানিগুলিকে আলাদাভাবে জানানো হয়েছে।

সরকার বলছে, দেশে টেলিকম প্রতারণা এবং ভুয়ো IMEI নম্বর (Fake IMEI Number) ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ ক্রমশ বাড়ছে। কোনও ফোন চুরি হলে বা হারিয়ে গেলে অনেকে নকল IMEI ব্যবহার করে সেটি আবার সক্রিয় করে দেয়। এতে শুধু তদন্ত কঠিন হয় না, বিভিন্ন ধরনের সাইবার প্রতারণাও বেড়ে যায়। 'সঞ্চার সাথী' অ্যাপ (Sanchar Saathi App) ব্যবহার করে সাধারণ মানুষ সহজেই তাদের ফোন ব্লক করতে পারে, IMEI নম্বর চেক করতে পারে এবং সন্দেহজনক কল রিপোর্ট করতে পারে। সবকিছুই হয় একটি কেন্দ্রীয় ডাটাবেসের মাধ্যমে।

সরকারি পরিসংখ্যান বলছে, অ্যাপ চালুর পর থেকে এখন পর্যন্ত ৭ লক্ষেরও বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক বা উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু অক্টোবর মাসেই উদ্ধার হয়েছে প্রায় ৫০ হাজার ফোন।

এই নিয়ম নিয়ে কিছু প্রযুক্তি সংস্থা চিন্তায় আছে। বিশেষ করে অ্যাপলের (Apple) নীতিতে কোনও সরকারি বা থার্ড-পার্টি অ্যাপ আগে থেকে ফোনে ইনস্টল রাখা যায় না। তাই তারা নিয়ম মানতে গিয়ে সমস্যায় পড়তে পারে। অতীতে এ বিষয়ে তারা একাধিকবার আপত্তি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অ্যাপল হয়তো এই নিয়ম এড়াতে কোনও বিকল্প উপায় খুঁজতে পারে। যেমন, ফোনে অ্যাপটি আগে থেকে না রেখে ব্যবহারকারীদের ইনস্টল করার জন্য একটি নোটিফিকেশন দেওয়া।

স্যামসাং, শাওমি বা ভিভোর মতো অ্যান্ড্রয়েড ফোন সংস্থাগুলির জন্য এই নিয়ম মানা তুলনামূলকভাবে সহজ, কারণ অ্যান্ড্রয়েড সিস্টেমে অ্যাপ আগে থেকেই ইনস্টল করা যায়। কেন্দ্রের দাবি, মানুষের সুরক্ষা বাড়ানোই তাদের লক্ষ্য। চুরি হওয়া ফোন, এবং বিভিন্ন সাইবার প্রতারণা কমাতে সঞ্চার সাথীকে আরও বেশি ব্যবহারযোগ্য করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


```