Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি ডাক ব্যবস্থা ইন্ডিয়া পোস্টের উদ্যোগে চিঠি লেখার আন্তর্জাতিক প্রতিযোগিতা

আগ্রহী প্রতিযোগীরা পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র এবং নির্দেশাবলী অনুযায়ী তাদের আবেদন জমা দিতে পারবেন।

সরকারি ডাক ব্যবস্থা ইন্ডিয়া পোস্টের উদ্যোগে চিঠি লেখার আন্তর্জাতিক প্রতিযোগিতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 January 2026 23:46

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া পোস্ট (India Post) একটি চিঠি লেখার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার (India Post International competition) আয়োজন করছে। এই বছরের বিষয়- 'ডিজিটাল জগতে  মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ কেন জরুরি, সেই বিষয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।” ‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)’-এর তত্ত্বাবধানে আগামী ১০ মার্চ, ২০২৬ তারিখে ৯ থেকে ১৫ বছর বয়সি শিশুদের জন্য কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, গ্যাংটক এবং পোর্টব্লেয়ারে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রতিযোগীরা পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র এবং নির্দেশাবলী অনুযায়ী তাদের আবেদন জমা দিতে পারবেন।

বিজয়ীরা পোস্টাল সার্কেল এবং জাতীয় স্তরে আকর্ষণীয় নগদ পুরস্কার পাবেন। ‘UPU’ দ্বারা নির্বাচিত শ্রেষ্ঠ চিঠিটির জন্য থাকবে স্বর্ণপদক এবং সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত ‘UPU’ সদর দপ্তর ভ্রমণের সুযোগ অথবা ‘UPU’-এর সিদ্ধান্ত অনুযায়ী অন্য কোনও আকর্ষনীয় পুরস্কার।

জনসাধারণকে চিঠি লিখতে উৎসাহী করার পাশাপাশি তাদের মধ্যে সামাজিকতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উদ্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


```