Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পহেলগাম হামলায় ব্যবহৃত গো-প্রো ক্যামেরার যোগসূত্র চিনের সঙ্গে! বেজিংয়ের সহায়তা চায় এনআইএ

জম্মুর একটি বিশেষ আদালতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গো প্রো হিরো বারো ব্ল্যাক ক্যামেরা, যার ক্রমিক নম্বর C3501325471706, হামলার পরিকল্পনা ও চলাচলের ধরণ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।

পহেলগাম হামলায় ব্যবহৃত গো-প্রো ক্যামেরার যোগসূত্র চিনের সঙ্গে! বেজিংয়ের সহায়তা চায় এনআইএ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 March 2026 12:20

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Jammu Kashmir Pahalgam Attack) ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক জন নেপালের নাগরিকও ছিলেন। সেই ঘটনায় তদন্তকারীদের হাতে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন প্রমাণ - একটি গো প্রো অ্যাকশন ক্যামেরা (GoPro Camera)। তদন্তকারী সংস্থার দাবি, হামলার আগে নজরদারি ও প্রস্তুতির সঙ্গে এই যন্ত্রটির যোগ থাকতে পারে।

হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন, যাকে লস্কর-ই-তইবার (Laskar E Taiba) ছায়া সংগঠন হিসেবে দেখা হয়। ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে জাতীয় তদন্ত সংস্থা। তাদের তরফে জম্মুর একটি বিশেষ আদালতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গো প্রো হিরো বারো ব্ল্যাক ক্যামেরা (GoPro Action Camera), যার ক্রমিক নম্বর C3501325471706, হামলার পরিকল্পনা ও চলাচলের ধরণ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।

তদন্তকারীদের দাবি, যন্ত্রটি প্রথম সক্রিয় হয়েছিল ২০২৪ সালের ৩০ জানুয়ারি, চিনের দংগুয়ান শহরে (Chinese GoPro Camera)। নির্মাতা সংস্থা গো প্রো বিভি তদন্তকারী সংস্থাকে জানিয়েছে, ক্যামেরাটি চিন-ভিত্তিক পরিবেশক এই গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে সরবরাহ করা হয়েছিল। তবে শেষ ক্রেতা কে, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

এই ক্যামেরা কে কিনেছিল, কী ভাবে তা হামলাকারীদের হাতে পৌঁছল - এই প্রশ্নের উত্তর খুঁজতেই চিনের কাছে বিচারিক সহায়তার আনুষ্ঠানিক আবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে তাতে সম্মতি দিয়েছে। ২ মার্চ জম্মুর বিশেষ আদালতও চিনের বিচার কর্তৃপক্ষের সহায়তা চাওয়ার অনুমতি দিয়েছে।

ভারত ও চিনের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় আবেদনটি পাঠানো হবে রাষ্ট্রসংঘের আন্তঃরাষ্ট্রীয় সংগঠিত অপরাধ বিরোধী সনদের আওতায়। দুই দেশই এই সনদ অনুমোদন করেছে।

আদালতের পর্যবেক্ষণ, ক্যামেরাটির মালিকানা, ব্যবহারকারী চিহ্নিতকরণ এবং পহেলগাম হামলার (Pahalgam Attack) বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে এর যোগসূত্র স্থাপনে এই তথ্য অত্যন্ত জরুরি। তদন্তকারীদের মতে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের খুঁটিনাটি পুনর্গঠনে এই যন্ত্রটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে।

২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরণ ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে পরপর গুলি চালায় জঙ্গিদের দল (Pahalgam Terror Attack)। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে পর্যটকদের নিশানা করেছিল। এই ঘটনার পরই ভারত ও পাকিস্তানের সম্পর্কে (India Pakistan Relation) গভীর চিড় ধরে। একাধিক চুক্তি-সহ বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পাক তারকাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যান করা হয়। গত বছর ৭ মে ভোরে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) চালায়। ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় সেনা।


```