Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাঞ্জাবে চালক ছাড়াই ১০০ কিমি বেগে ছুটল ট্রেন! পাঁচটি স্টেশন পর থামল মালগাড়ি, দেখুন ভিডিও

চালক ছাড়াই জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে ৭০ কিলোমিটার ছুটল একটি মালগাড়ি।

পাঞ্জাবে চালক ছাড়াই ১০০ কিমি বেগে ছুটল ট্রেন! পাঁচটি স্টেশন পর থামল মালগাড়ি, দেখুন ভিডিও

শেষ আপডেট: 25 February 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের গতিতে ছুটে চলেছে চালকহীন ট্রেন। প্রায় ১০০ কিমি বেগে ছুটছে মালগাড়ি। পাঁচটি স্টেশন বাদে অবশেষে দাঁড়ায় ট্রেনটি। পাঞ্জাবের এই ঘটনায় হুলস্থূল কাণ্ড বেধে যায়।

ফের ভারতীয় রেলে ভয়ংকর গাফিলতির অভিযোগ। এবার চালক ছাড়াই জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে ছুটল একটি মালগাড়ি। ৮৪ কিলোমিটার অতিক্রম করে ট্রেনটি এসে পৌঁছয় পাঞ্জাবে। শেষমেশ কাঠির গুড়ি, স্লিপার ফেলে মালগাড়িটিকে থামানো হয়। ঘটনাটিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

রেল সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়ায় মালগাড়িটি। সেখানে চালক ট্রেন থেকে নেমে যান। ট্রেনের ইঞ্জিন চালু ছিল। চালক ইঞ্জিন ছেড়ে চলে যেতেই ট্রেনটি চলতে শুরু করে। খানিক বাদেই লাইনের ঢাল ধরে গড়াতে থাকে গাড়িটি। ধীরে ধীরে গতি বাড়তে থাকে। ১০০ কিমি বেগে কাঠুয়া স্টেশন ছেড়ে মালগাড়িটি একের পর এক স্টেশন পেরোতে শুরু করে। কোনও কিছু বোঝার আগেই মালগাড়িটি পাঁচটি স্টেশন পেরিয়ে চলে যায়। যা বুঝতে পেরে যে কোনওভাবে ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা করেন রেল আধিকারিকেরা। 

এই বিষয়ে পাঠানকোটের এক রেল আধিকারিক জানিয়েছেন, মোটা কাঠের পাটাতন পেতে আটকানো হয় মালগাড়িটিকে। যদিও ততক্ষণে চালক ছাড়াই ৮৪ কিলোমিটার পাড়ি দিয়েছে ট্রেনটি। কিন্তু চালক ট্রেন থেকে নামার পরে সেটি চলতে শুরু করল কী করে? রেল আধিকারিকরা জানিয়েছেন, চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন। এর ফলেই এত বড় কাণ্ড ঘটে গিয়েছে।

ঘটনাটিতে যদিও কোনও প্রাণহানির খবর নেই। তবে ভয়ংকর বিপদ যে হতে পারত তা মানছেন রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে রেলের তরফে জানানো হয়েছে, চালকের ভুল বাদে অন্য কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


```