Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালকেল্লায় চুরি! খোয়া গেল কোটি টাকার সোনার কলস ও পুজোর সামগ্রী

দিল্লির লালকেল্লায় আয়োজিত জৈন ধর্মীয় অনুষ্ঠানে ঘটে গেল চাঞ্চল্যকর চুরি। খোয়া গেল কোটি টাকার সোনার কলস ও মূল্যবান সামগ্রী। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

লালকেল্লায় চুরি! খোয়া গেল কোটি টাকার সোনার কলস ও পুজোর সামগ্রী

গার্গী দাস

শেষ আপডেট: 6 September 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লায় জৈনদের অনুষ্ঠানের মাঝে ঘটল বড়সড় চুরি। সন্ন্যাসীর বেশে এসে চোর তুলে নিয়ে গেল প্রায় দেড় কোটি টাকার সোনার কলস এবং একাধিক মূল্যবান সামগ্রী। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিযুক্তের চেহারা, তাঁকে চিহ্নিত করা গিয়েছে এবং খুব শিগগিরই গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ।

এফআইআরে উল্লেখ রয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে এক কেজির কাছাকাছি ওজনের সোনার কলস (ঝাড়ি), প্রায় ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল এবং হিরে, পান্না ও রুবি জড়ানো ছোট আকারের ১১৫ গ্রাম ওজনের সোনার কলস। এগুলো জৈন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়, ফলে ধর্মীয় দিক থেকেও তাদের গুরুত্ব অপরিসীম।

ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন এই মূল্যবান সামগ্রী প্রতিদিনই বিশেষ রীতিতে অনুষ্ঠানে আসত। এদিনও ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে তিনি আনেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জৈন সন্ন্যাসীর ছদ্মবেশে আসা ওই চোর একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়, যাতে ওই মূল্যবান সামগ্রী ছিল।

অনুষ্ঠানের আয়োজকেরা যখন বিশেষ অতিথিদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই ঘটে এই চুরি। আচার-অনুষ্ঠান ফের শুরু হলে মঞ্চ থেকে মূল্যবান সামগ্রী নিখোঁজ বলে টের পান সকলে। 'চোর ভিড়ের সুযোগ নিয়েছে। হিরে-জহরতের দাম থাকলেও আসল মূল্য আমাদের কাছে সেই সোনার কলসের সঙ্গে জড়ানো অনুভূতির। এই জিনিসের কোনও আর্থিক মূল্য দিয়ে বিচার করা যায় না,' সংবাদমাধ্যমকে বললেন সুধীর জৈন। তাঁর আরও দাবি, পুলিশ ইতিমধ্যেই সূত্র পেয়েছে এবং খুব দ্রুত অপরাধী ধরা পড়বে।

সুধীর জৈনের আত্মীয় পুনীত জৈনের অভিযোগ, একই ব্যক্তি আগেও তিনটি মন্দিরে এমন চুরির চেষ্টা করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার এই জৈন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। ‘দশলক্ষণ মহাপর্ব’-এর অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এত নিরাপত্তার মধ্যেও এমন ঘটনায় রীতিমতো হতবাক সকলে।


```