ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের একটি কল্যাণ জুয়েলার্স শোরুমে। অভিযোগ, কয়েকজন মহিলা ক্রেতা সেজে শোরুমে ঢোকেন। গয়না কেনার আগ্রহ দেখিয়ে বিক্রেতার সঙ্গে কথাবার্তা শুরু করেন তাঁরা।

ছবি - ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 7 January 2026 11:45
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৪ মিনিট। তার মধ্যেই উধাও প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না (Gold Jewellery)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Uttar Pradesh Prayagraj) এক নামী গয়নার শোরুমে ঘটে যাওয়া এই দুঃসাহসিক চুরির (Gold Theft) ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে শোরুমের সিসিটিভি ক্যামেরায়।
ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের একটি কল্যাণ জুয়েলার্স শোরুমে (Gold Theft at Kalyan Jewellers' Showroom)। অভিযোগ, কয়েকজন মহিলা ক্রেতা সেজে শোরুমে ঢোকেন। গয়না কেনার আগ্রহ দেখিয়ে বিক্রেতার সঙ্গে কথাবার্তা শুরু করেন তাঁরা। সেই সময় এক বিক্রেতা কাউন্টারের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন গয়না দেখাচ্ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেই সুযোগেই দলের এক মহিলা কাঁচের ডিসপ্লে কেস থেকে চুপিসারে সোনার কানের দুল (Gold Earrings) রাখা একটি ডিসপ্লে প্যাড তুলে নেন। মুহূর্তের মধ্যেই সেটি পাশের আর এক মহিলার হাতে তুলে দেওয়া হয়। তিনি শাল বা ওড়নার আড়ালে সেই গয়নাগুলি লুকিয়ে ফেলেন।
Women stole ₹14 lakh jewelry from Kalyan Jewellers in Prayagraj.
- They distracted the salesman, hid gold earrings in their shawls and escaped in 14 minutes.
- The entire theft was captured on CCTV cameras. pic.twitter.com/MdU9Jks4tY— زماں (@Delhiite_) January 6, 2026
এরপর কোনওরকম সন্দেহ তৈরি না করেই শোরুম থেকে বেরিয়ে যান ওই মহিলারা। পরে শোরুমের কর্মীরা স্টক মিলিয়ে দেখার সময় গয়না খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই স্পষ্ট হয় চুরির ঘটনা।
এরপর শোরুম কর্তৃপক্ষের তরফে সিভিল লাইন্স থানায় চারজন অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সিভিল লাইন্স থানার ইনচার্জ রাম আশ্রয় যাদব জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে একাধিক দল নামানো হয়েছে। শোরুমের ভিতরের সিসিটিভির পাশাপাশি আশপাশের রাস্তায় থাকা ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে, যাতে চোরেদের গতিবিধি ও পালানোর পথ চিহ্নিত করা যায়।
পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় শোরুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।