Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিকের সঙ্গে ঝগড়ার বলি চার বছরের মেয়ে! জয়পুর থেকে ৩০০ কিমি দূরে দেহ লুকিয়ে এলেন মা

ঘটনার সূত্রপাত জয়পুরেই, যেখানে মা ও তার প্রেমিকের তুমুল ঝগড়ার ভয়াবহ পরিণতিতে প্রাণ হারায় ছোট মেয়েটি।

প্রেমিকের সঙ্গে ঝগড়ার বলি চার বছরের মেয়ে! জয়পুর থেকে ৩০০ কিমি দূরে দেহ লুকিয়ে এলেন মা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 June 2025 21:51

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) বারান জেলার এক বাড়ির আলমারিতে পাওয়া গেল এক শিশুর মৃতদেহ। জানা গেছে, চার বছর বয়সি মেয়েটিকে খুন করে তার মা ও মায়ের প্রেমিক। তারপর প্যাকেটে জড়িয়ে সেই দেহ লুকিয়ে রাখতে দু’জনে মিলে জয়পুর (Jaipur) থেকে পাড়ি দিয়েছিল প্রায় ৩০০ কিলোমিটার পথ।

ঘটনার সূত্রপাত জয়পুরেই, যেখানে রোশনবাই ও তার লিভ-ইন পার্টনার মহাবীর বৈরওয়ার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ারই ভয়াবহ পরিণতিতে প্রাণ হারায় রোশনবাইয়ের মেয়ে ইশিকা।

পরে ইশিকার মা আর তার প্রেমিক বারান জেলার কৈথুনা এলাকায় মহাবীরের পৈতৃক বাড়িতে পৌঁছায়। সেখানে মেয়েটির মৃতদেহ একটি ওড়নায় জড়িয়ে, প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে আলমারিতে রেখে দেয় তারা।

শনিবার মহাবীরের বাবা জয়রাম বৈরওয়া, ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। উৎস খুঁজতে গিয়ে বুঝতে পারেন ওই আলমারি থেকেই আসছে ওই গন্ধ। তখনই নজরে আসে আলমারি বেয়ে গড়িয়ে পড়া রক্ত। বেগতিক দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি। তখনই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে।

বারান জেলার সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, নিহত শিশু ইশিকা ছিল রোশনবাইয়ের প্রথম স্বামী রবীন্দর বৈরওয়ার মেয়ে। গত সাত মাস ধরে সে মায়ের সঙ্গেই থাকছিল।

এই ঘটনার পর পুলিশ মহাবীর বৈরওয়াকে গ্রেফতার করেছে। তবে রোশনবাই এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মহাবীর বৈরওয়ার বিরুদ্ধে অন্তত ১৫টি গুরুতর মামলার কথা জানতে পেরেছে পুলিশ- যার মধ্যে খুন, ডাকাতি, চুরির পাশাপাশি মারধরের অভিযোগও রয়েছে। ২০২২ সালে এক চাষিকে হত্যার দায়ে সে সাজাও খেটেছে। বছরখানেক আগে জামিনে ছাড়া পেয়েছিল। তারপর আবার এই নৃশংস ঘটনার জড়াল মহাবীরের নাম।


```