Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চালক-যাত্রীর ছদ্মবেশে ডাকাতের দল! চলন্ত অটোর বাইরে ঝুলে বাঁচলেন মহিলা, দেখুন সেই ভিডিও

আতঙ্কিত মহিলা পালানোর চেষ্টায় গাড়ির পাশের রেলিং ধরে ঝুলে পড়েন এবং পথচারীদের কাছে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বিপদ বুঝে ডাকাতরা দ্রুত গতি বাড়ান এবং হাইওয়েতে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। 

চালক-যাত্রীর ছদ্মবেশে ডাকাতের দল! চলন্ত অটোর বাইরে ঝুলে বাঁচলেন মহিলা, দেখুন সেই ভিডিও

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: একটি ভাইরাল ভিডিও, দেখে হয়তো মনে হতে পারে কোনও ফিল্মের শুটিং চলছে (Punjab Viral Video)। ব্যস্ত রাস্তায় চলন্ত অটো থেকে বাইরে ঝুলে আছেন মহিলা । তবে পাঞ্জাবের জলন্ধরের এই ঘটনা বাস্তব। ডাকাতির হাত থেকে নিজেকে বাঁচাতেই অটোর বাইরে ঝুলেছিলেন তিনি (Woman escapes robbery attempt)। ঠিক কী ঘটেছিল?

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা, উসকো খুসকো চুল, পরনে চুরিদার, ঝুলে আছেন অটোর বাইরে, হাত দেখিয়ে সাহায্য চাইছেন। দ্রুত গতিতে ছুটছে অটো। এই পরিস্থিতিতে গতি আরও বাড়িয়ে দেন অটো চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা মেরে অটোটি উল্টে যায়।

জানা গেছে, ওই মহিলা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোয় উঠেছিলেন। সেখানে চালক ছাড়াও দুজন যাত্রী আগে থেকেই বসেছিলেন। তবে এনিয়ে তাঁর কোনও সন্দেহ হয়নি। কিন্তু অটো কিছুটা রাস্তা যাওয়ার পরই বাকি যাত্রীরা ধারাল অস্ত্র বের করে মহিলাকে হুমকি দেন এবং লুট করার চেষ্টা করেন।

আতঙ্কিত মহিলা পালানোর চেষ্টায় গাড়ির পাশের রেলিং ধরে ঝুলে পড়েন এবং পথচারীদের কাছে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বিপদ বুঝে ডাকাতরা দ্রুত গতি বাড়ান এবং হাইওয়েতে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মহিলার সাহসিকতার জন্য দু'জনকে পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হয়। তবে এখনও একজন পলাতক।

ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রচুর ভিউ পেয়েছে। নেটিজ়েনরা মহিলার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।


```