Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভারত মহাসাগরে থাকাকালীন ফুরিয়ে আসে জ্বালানি, কেরলে জরুরি অবতরণ ব্রিটিশ যুদ্ধবিমানের

এফ-৩৫বি যুদ্ধবিমানটি মূলত স্বল্প দূরত্বে টেক-অফ এবং উল্লম্বভাবে ল্যান্ডিং (STOVL) করতে সক্ষম, যা একে ক্যাটাপল্ট ছাড়াই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে ওঠানামার সুবিধা দেয়।

ভারত মহাসাগরে থাকাকালীন ফুরিয়ে আসে জ্বালানি, কেরলে জরুরি অবতরণ ব্রিটিশ যুদ্ধবিমানের

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 June 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণ করল ব্রিটেনের এফ-৩৫বি লাইটনিং টু (F-35B Lightning II) ফাইটার জেট। শনিবার গভীর রাতে ঘটনাটি হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, ব্রিটেনের ওই যুদ্ধ বিমান ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় জ্বালানি ফুড়িয়ে আসে। তাতেই এই সিদ্ধান্ত নিতে হয়।

জানা গিয়েছে, যুদ্ধবিমানটি ইউকে-র কেরিয়ার স্ট্রাইক গ্রুপ ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’-এর অংশ। বর্তমানে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এক যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে এটি। মহড়ারই অংশ হিসেবে ফাইটার জেটটি উড়ছিল বলে মনে করা হচ্ছে।

এফ-৩৫বি যুদ্ধবিমানটি মূলত স্বল্প দূরত্বে টেক-অফ এবং উল্লম্বভাবে ল্যান্ডিং (STOVL) করতে সক্ষম, যা একে ক্যাটাপল্ট ছাড়াই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে ওঠানামার সুবিধা দেয়। তবে কেন সেটি নিজস্ব ক্যারিয়ারে ফিরে না গিয়ে ভারতের বিমানবন্দরে অবতরণ করল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটির এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ‘প্রিন্স অফ ওয়েলস’-এর আশপাশে খারাপ আবহাওয়ার কারণে নিরাপদে অবতরণ করা সম্ভব হয়নি।

প্রতিরক্ষা মহলের দাবি, এই ধরনের ঘটনা অস্বাভাবিক হলেও সম্পূর্ণ অনভিপ্রেত নয়। আন্তর্জাতিক সামরিক মহলে বহুল ব্যবহৃত এবং অন্যতম উন্নত প্রযুক্তিতে তৈরি F-35 প্রোগ্রামটি পরিচালনা করছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন। এই যুদ্ধবিমানগুলির স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং তথ্য বিনিময়ের পরিকাঠামো, আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইজরায়েল ও ন্যাটোর আধুনিক বায়ু কৌশলের মেরুদণ্ড।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বা লকহিড মার্টিন। তবে রবিবার সকাল পর্যন্ত যুদ্ধবিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গায় রাখা রয়েছে বলে জানা গিয়েছে।


```