Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিহার থেকে ইতালি গিয়ে প্রচার করুন, তবু অনুপ্রবেশকারীদের ছাড়ব না’ রাহুলকে কটাক্ষ শাহের

রাহুল গান্ধীর সাম্প্রতিক ‘ভোট অধিকারের যাত্রা’ (Vote Adhikar Yatra) নিয়ে ঠাট্টা করে শাহ বলেন, “যদি সত্যিই তাঁর মনে হয় ভোট চুরি হচ্ছে, তবে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করুন, সভা-সমিতি করে নাটক নয়।”

‘বিহার থেকে ইতালি গিয়ে প্রচার করুন, তবু অনুপ্রবেশকারীদের ছাড়ব না’ রাহুলকে কটাক্ষ শাহের

রাহুল গান্ধী ও অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 November 2025 20:50

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটের শেষ দফার আগে ফের সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার আরওয়ালে এক নির্বাচনী সভায় তিনি কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী (Rahul Gandhi) ‘ভোট চুরি’ (Vote Chori) নিয়ে এত কথা বলছেন কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম মুছে দেওয়া হয়েছে। তিনি চাইলে বিহার থেকে ইতালি (Bihar To Italy) পর্যন্ত যাত্রা করতে পারেন, কিন্তু আমরা অনুপ্রবেশকারীদের থাকতে দেব না।”

রাহুল গান্ধীর সাম্প্রতিক ‘ভোট অধিকারের যাত্রা’ (Vote Adhikar Yatra) নিয়ে ঠাট্টা করে শাহ বলেন, “যদি সত্যিই তাঁর মনে হয় ভোট চুরি হচ্ছে, তবে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করুন, সভা-সমিতি করে নাটক নয়।”

অমিত শাহের বক্তব্যে ইঙ্গিত ছিল রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগগুলির দিকেই— যেখানে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভোট “চুরি হচ্ছে”। গত সপ্তাহে তিনি অভিযোগ করেছিলেন, হরিয়ানায় বিজেপি “ডুপ্লিকেট, ভুয়ো ও বাল্ক ভোটিং”-এর মাধ্যমে ফলাফল বদলে দিয়েছে। এমনকি তিনি সোশ্যাল মিডিয়ায় এক ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়ে দাবি করেন, “এই একই মুখ ২২ বার ভোটার তালিকায় নাম তুলেছে।”

অমিত শাহের মতে, এসব অভিযোগ ভোটের আগে “রাজনৈতিক নাটক” ছাড়া কিছু নয়। তিনি বলেন, “মোদীজির নেতৃত্বে আমরা নকশালবাদকে নির্মূল করেছি। কিন্তু যদি সামান্য সুযোগও এই লাল পতাকা বাহিনীর হাতে যায়, তবে বিহার আবার সেই পুরনো অশান্ত দিনে ফিরে যাবে।”

বিহারের ভোটের প্রচার রবিবারই শেষ হয়েছে। মঙ্গলবার, অর্থাৎ ১১ নভেম্বর রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ, আর ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা হবে।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision বা SIR) আসলে “ভোট চুরি ঢাকার এবং সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা” হচ্ছে বলে আবারও বিস্ফোরক অভিযোগ তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার মধ্যপ্রদেশের পচমাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “হরিয়ানার মতো ভোট চুরি ঘটেছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তীসগড়েও।”

রাহুলের দাবি, “ভোট চুরি একটা বাস্তব ঘটনা। এখন এসআইআর-এর মাধ্যমে সেটাকে ঢাকার চেষ্টা হচ্ছে, সেই চুরিকেই নিয়মতান্ত্রিক করে তোলা হচ্ছে।”

শনিবার থেকে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় জেলা কংগ্রেস সভাপতিদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে গিয়েছিলেন রাহুল। সেখানেই তিনি বলেন, “কয়েক দিন আগে হরিয়ানার ভোটের ডেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছিলাম। দেখা গেছে, ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে— অর্থাৎ প্রতি ৮ জনে ১ জনের ভোট নেই। আমি নিশ্চিত, একই ঘটনা ঘটেছে এমপি, মহারাষ্ট্র ও ছত্তীসগড়েও।”

রাহুলের অভিযোগ, “এটা বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ খেলা। ধীরে ধীরে আমরা আরও তথ্য প্রকাশ করব। কিন্তু আসল সমস্যা হল— গণতন্ত্র আক্রান্ত, আম্বেদকরের সংবিধান আক্রান্ত। নরেন্দ্র মোদী, অমিত শাহ আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মিলেই এই আঘাত করছেন। এর ফলে ভারতমাতা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

নির্বাচন কমিশন ৪ নভেম্বর থেকে নয় রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে। এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত রয়েছেন ৫.৩ লক্ষ বুথ লেভেল অফিসার (BLO), ১০ হাজারেরও বেশি নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার এবং প্রায় ৭.৬ লক্ষ বুথ লেভেল এজেন্ট (BLA)। ডিসেম্বরের ৯ তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, আর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে আগামী ৭ ফেব্রুয়ারি।

রাহুলের অভিযোগের জবাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, “রাহুল গান্ধী অতীতের ভোটের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ ভোটার তালিকা পরিশুদ্ধ করার উদ্যোগকেই এখন তিনি বিরোধিতা করছেন।” কমিশনের দাবি, হরিয়ানার ভোট নিয়ে রাহুলের অভিযোগ “ভিত্তিহীন”, কারণ “ভোট তালিকা নিয়ে কোনও আপিল করা হয়নি, ভোটের সময়ও কোনও বহুগুণ ভোটের অভিযোগ ওঠেনি।”

এর আগেও রাহুল গান্ধী দাবি করেছিলেন, ২০২৪ সালের হরিয়ানার বিধানসভা নির্বাচন “চুরি” হয়েছে এবং বিজেপি–কমিশন মিলে “ভোট কারচুপি” করে জিতেছে।


```