Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ছুটি কাটাতে গিয়েছেন বিরোধী নেতা’, রাহুলকে ‘পার্টি করা নেতা’ বলে ব্যঙ্গ করল বিজেপি

বিহারে ভোট (Bihar Election), আর উনি ছুটিতে। পরে হারলে দোষ দেবেন নির্বাচন কমিশনকে, আর ছেড়ে দেবেন একটা নতুন পাওয়ারপয়েন্ট— ‘এইচ ফাইলস’ বা ‘হলিডে ফাইলস’।”

‘ছুটি কাটাতে গিয়েছেন বিরোধী নেতা’, রাহুলকে ‘পার্টি করা নেতা’ বলে ব্যঙ্গ করল বিজেপি

সাফারিতে রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 November 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোট চলছে, আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) তখন মধ্য়প্রদেশে জঙ্গল সাফারিতে— এই নিয়ে রবিবার সরব হল বিজেপি (BJP)। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ব্যঙ্গ করে বললেন, “রাহুল গান্ধীর কাছে এলওপি (লিডার অফ অপোজিশন) মানে ‘লিডার অব পার্টিয়িং’ (পার্টি করা নেতা)। বিহারে ভোট (Bihar Election), আর উনি ছুটিতে। পরে হারলে দোষ দেবেন নির্বাচন কমিশনকে, আর ছেড়ে দেবেন একটা নতুন পাওয়ারপয়েন্ট— ‘এইচ ফাইলস’ বা ‘হলিডে ফাইলস’।”

তিনি আরও একটি হিন্দি কবিতা টুইট করে কংগ্রেসের আত্মসমালোচনার অভাবের ইঙ্গিত দিয়ে বলেন— “তা উমর কংগ্রেস ইয়ে গলতি করতি রহি, ধুল চেহরে পে থি, কংগ্রেস আয়না সাফ করতি রহি।” অর্থাৎ, মুখে ধুলো লাগলেও কংগ্রেস শুধু আয়নাই পরিষ্কার করতে থাকে।

শনিবার রাহুল পৌঁছেছিলেন মধ্য়প্রদেশের নরমদাপুরম জেলার পাহাড়ি শহর পচমাড়িতে, জেলা কংগ্রেস সভাপতিদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে। রবিবার সকালে তিনি রবিশঙ্কর ভবন থেকে খোলা জিপে চেপে পনারপানি গেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জঙ্গল সাফারিতে যান, তারপর ফিরে আসেন।

দিনের শেষে তিনি বিহারের কিশনগঞ্জে নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা।

মধ্য়প্রদেশে সফরকালে রাহুল ফের অভিযোগ করেন, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির মাধ্যমে “ভোট চুরি” করছে। তাঁর দাবি, “কয়েক দিন আগে আমি হরিয়ানার ডেটা বিশ্লেষণ করে দেখেছি— ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে, অর্থাৎ প্রতি ৮টি ভোটে ১টি চুরি। একই ঘটনা ঘটছে মধ্য়প্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তীসগড়ে।”

রাহুলের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জয়েশ কুমার “যৌথ অংশীদারিতে” গণতন্ত্র ও সংবিধানকে আক্রমণ করছেন। তাঁর বক্তব্য, “আম্বেদকরের সংবিধান আক্রান্ত হচ্ছে। মোদী, শাহ ও নির্বাচন কমিশন মিলে সরাসরি গণতন্ত্রকে ধ্বংস করছেন। এতে ভারতমাতার ক্ষতি হচ্ছে।”

বস্তুত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন ডেকে হরিয়ানার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন, যা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তিনি এই অভিযোগকে 'এইচ বোমা' (হাইড্রোজেন বোমা) বা ভোটচুরি আখ্যা দিয়েছেন।

রাহুল গান্ধীর অভিযোগ, হরিয়ানার হোডাল শহরের ২৬৫ নম্বর বাড়িটির ঠিকানায় ৫০১ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। কংগ্রেসের তদন্তে জানা গিয়েছে, হোডাল শহরের এই ২৬৫ নম্বর বাড়িটি স্থানীয় বিজেপি নেতা এবং প্রাক্তন পুর কাউন্সিলর সুন্দর সিংয়ের নামে নথিভুক্ত।


```