Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খেলার ছলে পার্ক করে রাখা গাড়িতে ঢুকল চার শিশু, হল না বেরোনো! দমবন্ধ হয়ে মর্মান্তিক পরিণতি

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চারটে তরতাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কে প্রতিবেশীরা। 

খেলার ছলে পার্ক করে রাখা গাড়িতে ঢুকল চার শিশু, হল না বেরোনো! দমবন্ধ হয়ে মর্মান্তিক পরিণতি

ছবিটি এআই দিয়ে তৈরি

শেষ আপডেট: 19 May 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে গাড়ির ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। দ্বারাপুড়ি গ্রামে মহিলা মণ্ডল অফিসের কাছে ঘটনাটি হয়।

এলাকায় বাচ্চারা খেলছিল নিজেদের মতো। খেলার ছলেই পার্ক করে রাখা গাড়িতে চারজন ঢুকে পড়ে। লক হয়ে যাওয়ায় আর বের হতে পারেনি। মৃত চার শিশুর বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অন্ধ্রপ্রদেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী (MSME) কন্ডাপল্লি শ্রীনিবাস। তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারটি ওই এলাকায় এসেছিল। শিশুরা খেলার সময় গাড়ির ভিতরে ঢুকে যায় এবং ভুল করে দরজা লক করে ফেলে। পরে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বিষয়টা দেখতে পান। ততক্ষণে সব শেষ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চারটে তরতাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কে প্রতিবেশীরা।

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা এবং ছোটদের দেখভালের বিষয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।


```