Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুম্বই হামলা মামলার সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে প্রার্থী করল বিজেপি

২০১৩ সালে মুম্বই গণধর্ষণ কাণ্ডের সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

মুম্বই হামলা মামলার সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে প্রার্থী করল বিজেপি

উজ্জ্বল নিকাম। ফাইল ছবি।

শেষ আপডেট: 27 April 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে মুম্বই উত্তর-মধ্য কেন্দ্র থেকে প্রার্থী করছে বিজেপি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়। প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন বর্তমানে এই কেন্দ্রের সাংসদ। তাঁর জায়গায় ২৬/১১ জঙ্গি হামলা মামলার প্রখ্যাত সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে বাছাই করেছে বিজেপি নেতৃত্ব।

দীর্ঘদিন আদালতের চৌকাঠে ঘোরাফেরা করা উজ্জ্বল নিকাম দেশের বহু চর্চিত মামলায় আইনজীবী ছিলেন। জঙ্গিরা তাঁকে খুনের হুমকিও দিয়েছিল। তার প্রেক্ষিতে জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছিলেন নিকাম। ১৯৯৩ সালের বোম্বে বিস্ফোরণ, গুলশন কুমার হত্যা মামলা, প্রমোদ মহাজন হত্যা মামলা ও ২০০৮ সালের মুম্বই হামলার রায়ের অন্যতম কারিগর ছিলেন বর্ষীয়ান এই আইনজীবী।

২০১৩ সালে মুম্বই গণধর্ষণ কাণ্ডের সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামকে ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। মুম্বই হামলার অপরাধী আজমল কাসবের ফাঁসির পর তিনি বলেছিলেন, এটা ভারতের জয়। জঙ্গি হামলায় যেসব নিরীহ মানুষ এবং পুলিশ কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এই শাস্তি তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

উত্তর-মধ্য মুম্বইয়ের সাংসদ ছিলেন প্রমোদ কন্যা পুনম মহাজন। বিজেপির গোড়াপত্তন থেকে প্রমোদ মহাজন ছিলেন অটলবিহারী বাজপেয়ি ও লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ নেতা। কিন্তু, এবার বিভিন্ন সমীক্ষা রিপোর্ট পুনম মহাজনের বিপক্ষে হাওয়া বলে ব্যাখ্যা করেছে। তার ভিত্তিতেই বিজেপি তাঁকে ছেঁটে উজ্জ্বল নিকামকে প্রার্থী করল বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিনেতা সুনীল দত্তের মেয়ে তথা সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত ২০০৯ সালে বিজেপি প্রার্থী দুঁদে আইনজীবী রাম জেঠমালানিকে হারিয়ে এই কেন্দ্র থেকে জিতেছিলেন। তারপর ২০১৪ সালে তাঁর কাছ থেকে আসনটি ছিনিয়ে নেন পুনম। পরপর দুবার তিনি জিতেছিলেন। উল্লেখ্য, আগামী ২০ মে পঞ্চম দফায় মুম্বইয়ে ভোটগ্রহণ হবে।


```