Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘যেখানে খুশি যেতে পারেন’, আপ ছেড়ে বিজেপিতে যোগ দিতেই কৈলাসকে খোঁচা কেজরিওয়ালের

সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল খট্টরের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন কৈলাস।

‘যেখানে খুশি যেতে পারেন’, আপ ছেড়ে বিজেপিতে যোগ দিতেই কৈলাসকে খোঁচা কেজরিওয়ালের

বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলট

শেষ আপডেট: 18 November 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই একাধিক অভিযোগ তুলে আম আদমি পার্টিকে ‘আলভিদা’ জানিয়েছেন। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা পরিষ্কারও করে দিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই দল বদলে ফেললেন বর্ষীয়ান নেতা কৈলাস গেহলট। সোমবার গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিলেন তিনি। আগামী বছরেই দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে আপ মন্ত্রীর আচমকা পদত্যাগে বেশ বেকায়দায় কেজরিওয়াল।

সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল খট্টরের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন কৈলাস। উপস্থিত ছিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। যদিও বর্ষীয়ান এই নেতা চলে গেলেও কোনওরকম প্রভাব পড়বে না বলে সাফ জানিয়েছেন আপ প্রধান। দিল্লিতে গিয়ে শিবির বদলালেও সে বিষয়ে গুরুত্ব না দিয়েই কেজরিওয়াল বলেন, ‘তিনি এখন মুক্ত, তাই যেখানে খুশি সেখানে যেতে পারেন।’ সূত্রের খবর, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। কৈলাস দলের সঙ্গ ছাড়ায় আসন্ন বিধানসভা ভোটের আগে বিপাকে দিল্লির শাসক দল।

এদিন বিজেপিতে যোগ দিয়ে কৈলাস জানান, ‘এটা একেবারেই আমার কাছে সহজ সিদ্ধান্ত ছিল না। আন্না হাজারের আন্দোলনের সময় থেকে আমি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। গুজব ছড়িয়েছে আমি নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইয়ের ভয়ে দল বদলেছি। কিন্তু তা একেবারেই ভুল।’ তিনি আরও জানিয়েছেন, ‘পরিবর্তনের লক্ষ্যেই আমি আপে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই মূল্যবোধে ধাক্কা লাগার কারণেই এমন সিদ্ধান্ত।’

দিল্লির আম আদমি পার্টির সরকারের প্রাক্তন মন্ত্রী কৈলাসের বিজেপিতে যোগদানের বিষয়ে আগে থেকেই কানাঘুষো শোনা জাচ্ছিল। কিন্তু রবিবার দল ছাড়ার সঙ্গে সঙ্গেই সবটা পরিষ্কার হয়ে যায়। রবিবারই দলের বর্তমান অবস্থান এবং কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করে চিঠি দিয়েছিলেন কেজরিওয়ালকে। স্পষ্ট জানিয়েছিলেন দলের অন্দরেই একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আপকে। 

দিল্লির প্রাক্তন মন্ত্রীর আরও অভিযোগ সাধারণ মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি ভুলে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের কথাই বেশি ভাবা হচ্ছে। ফলে অনেক প্রতিশ্রুতিই অপূর্ণ থেকে যাচ্ছে। কারণ হিসাবে যমুনার দূষণকে হাতিয়ার করেন কৈলাস। অভিযোগ, যমুনাকে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলেও আপ সরকার তা পূরণ করতে এতটুকু পদক্ষেপ করেনি। যে কারণে যমুনার জল ভাল হওয়া তো দূর উল্টে আগের থেকেও বেশি দূষিত হয়েছে। এছাড়া তিনি মনে করিয়ে দেন, দিল্লির সরকার যদি কেন্দ্রের সঙ্গে লড়াই করতেই বেশি সময় কাটিয়ে দেয় তাহলে উন্নয়ন কখন করবে? 

এর আগে ইডি এবং আয়কর দফতর কৈলাসের বাড়িতে হানা দিয়েছিল। আপ সূত্রে দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে তাঁর উপর। সম্ভবত সেই কারণেই দল ছেড়েছেন তিনি। আপ নেতা সঞ্জয় সিংও সেই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, নির্বাচনের আগে বিজেপি আবার মোদী ওয়াশিং মেশিন চালু করে দিয়েছে।


```