Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার থেকে হঠাৎ দু’লেন! মুম্বইয়ের 'অদ্ভুত' ফ্লাইওভার দেখে আমজনতার মাথায় হাত, কটাক্ষ কংগ্রেসের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই বিতর্কের সূত্রপাত। সেখানে দেখা যায়, চার লেনের একটি ফ্লাইওভার আচমকাই দু’লেনে সংকুচিত হয়ে গেছে। এই ছবি শেয়ার করে কংগ্রেস একে ‘মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ারিংয়ের অলৌকিক কীর্তি’ বলে কটাক্ষ করেছে।

চার থেকে হঠাৎ দু’লেন! মুম্বইয়ের 'অদ্ভুত' ফ্লাইওভার দেখে আমজনতার মাথায় হাত, কটাক্ষ কংগ্রেসের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 January 2026 19:51

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মীরা–ভায়ান্দার এলাকায় নতুন নির্মিত একটি ফ্লাইওভার (Mumbai 4 Lane Flyover) ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মেট্রো লাইন ৯ প্রকল্পের অংশ এই উড়ালপুলে চার লেনের রাস্তা হঠাৎ করেই দু’লেনে পরিণত হওয়ায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কংগ্রেস (Congress)। অন্যদিকে, প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) দাবি করেছে, এই নকশা পরিকল্পিত এবং পরিস্থিতির প্রয়োজনেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও (Viral Video of Mumbai 4 Lane Flyover) থেকেই বিতর্কের সূত্রপাত। সেখানে দেখা যায়, চার লেনের একটি ফ্লাইওভার আচমকাই দু’লেনে সংকুচিত হয়ে গেছে। এই ছবি শেয়ার করে কংগ্রেস একে ‘মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ারিংয়ের অলৌকিক কীর্তি’ বলে কটাক্ষ করেছে।

কংগ্রেস আরও দাবি করেছে, এই ধরনের সিদ্ধান্ত যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। তাদের বক্তব্য, শুধু মহারাষ্ট্র নয়, মধ্যপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও এই ধরনের ‘মরণফাঁদ’ প্রকল্প দেখা যাচ্ছে। দুর্ঘটনায় মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে দায়বদ্ধতা বা জবাবদিহির কোনও চিহ্ন নেই বলেই অভিযোগ বিরোধীদের।

এই বিতর্কের প্রেক্ষিতে এমএমআরডিএ স্পষ্ট করে জানায়, এটি কোনও নকশাগত ভুল নয়। সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, পরিকল্পনা অনুসারেই বর্তমানে ভায়ান্দার পূর্বের জন্য দু’টি লেন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে ভায়ান্দার পশ্চিমের সঙ্গে সংযোগের জন্য আরও দু’টি লেন যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু পূর্ব দিকের সংযোগটি প্রথমে পড়ছে, তাই আপাতত চার লেনের রাস্তা দু’লেনে নেমে এসেছে।

এমএমআরডিএ জানায়, পশ্চিম রেলের লাইন পার করে ভায়ান্দার পশ্চিমমুখী সম্প্রসারণের পরিকল্পনা ভবিষ্যতের জন্য রাখা হয়েছে। এই প্রস্তাব এখনও পরিকল্পনাস্তরে রয়েছে এবং মীরা–ভায়ান্দার মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন মিললে কাজ শুরু হবে।

সংস্থার দাবি, এই নকশার মাধ্যমে মীরা–ভায়ান্দার এলাকার অন্যতম ব্যস্ত সংযোগস্থলে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। পাশাপাশি যাত্রী নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এমএমআরডিএ-র বক্তব্য অনুযায়ী, ফ্লাইওভারে রাম্বল স্ট্রিপ, ডেলিনিয়েটর, স্পষ্ট সাইনেজ, রেট্রো-রিফ্লেকটিভ ট্যাগ, দিকনির্দেশক বোর্ড এবং অ্যান্টি-ক্র্যাশ ব্যারিয়ার বসানো হয়েছে।

এই ফ্লাইওভার মূলত যানজট কমানো এবং ট্রাফিক ছড়িয়ে দেওয়ার উদ্দেশে তৈরি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে কংগ্রেসের আপত্তি ও সোশ্যাল মিডিয়ায় চলা বিতর্কের জেরে এই প্রকল্পের নকশা ও বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে প্রস্তাবিত সম্প্রসারণ কত দ্রুত বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর যাত্রী ও শহরবাসীর।


```