Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জামা কাপড় খুলিয়ে নগ্ন করে...' বিহারে চকলেট চুরির অভিযোগে পাঁচ কিশোরকে হেনস্থা, গ্রেফতার ৪

বিহারের সীতামারহি জেলার একটি গ্রামে চকলেট চুরির অভিযোগে পাঁচ কিশোরকে অমানবিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে।

'জামা কাপড় খুলিয়ে নগ্ন করে...' বিহারে চকলেট চুরির অভিযোগে পাঁচ কিশোরকে হেনস্থা, গ্রেফতার ৪

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 09:20

দ্য ওয়াল ব্যুরো: বিহারের সীতামারহি জেলার একটি গ্রামে চকলেট চুরির অভিযোগে পাঁচ কিশোরকে অমানবিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরদের গলায় জুতোর মালা পরিয়ে, মুখে চুন মেখে এবং জামা কাপড় খুলে রাস্তায় ঘোরানো হয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর তা সামনে আসে।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই দোকানদার, তাঁর ছেলে এবং গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সীতামারহি সদর মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) রামকৃষ্ণ জানিয়েছেন, “এই ঘটনায় পাঁচ কিশোরের মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁদের চিকিৎসা করানো হচ্ছে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গ্রামের এক মুদির দোকান থেকে চকলেট চুরির অভিযোগে এই অমানবিক শাস্তি দেওয়া হয়। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন ও মানবাধিকার কর্মীরা। শিশুদের উপর এমন বর্বর আচরণ কেন করল অভিযুক্তেরা, তার বিস্তারিত তদন্ত চেয়ে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
 


```