Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা! দল চায়, এবার ক্যামেরার সামনে আসুন নেত্রী

দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লিগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন।

এই প্রথম দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা! দল চায়, এবার ক্যামেরার সামনে আসুন নেত্রী

শেখ হাসিনা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 January 2026 21:19

অমল সরকার

২০২৪-এর ৫ অগস্ট থেকে দিল্লিতে (New Delhi) রয়েছেন বাংলাদেশের (Bangladesh) সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা (Bangladesh Ex PM Sheikh Hasina)। দেশ ছাড়া আর কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লিগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। হোয়াইটস অ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মত একাধিক প্লাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়া আওয়ামী লিগের (Awami League) ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না।‌

এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ (Sheikh Hasina Virtual Speech) দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লিগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন। কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলেই দলীয় সূত্রে খবর। তবে অনেকেই আশা করছেন ২৩ জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। ২০২৪ এর ৫ অগস্ট দেশ ছাড়া পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি। ‌

দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেসক্লাবস। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার অফিসে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। তাৎপর্যপূর্ণ হল, আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh EX PM Sheikh Hasina) বলে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র বিলি শুরু হলেও এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে কূটনৈতিক মহল মনে করছে ঢাকার তরফে ওই অনুষ্ঠান নিয়ে আপত্তি আসতে পারে। মাসকয়েক আগে দিল্লিতে জাতীয় প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আওয়ামী লিগ নেতাদের। শেষ মুহূর্তে সেই সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়। পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আপত্তি জানিয়েছিল। যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনও পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।

দিল্লির প্রেসক্লাবের সেই প্রস্তাবিত সাংবাদিক বৈঠকের তুলনায় আগামী শুক্রবারের অনুষ্ঠানটি গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি শেখ হাসিনা থাকবেন বলে। ‌মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের একটি ট্রাইবুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে খোদ দিল্লিতে কোন অনুষ্ঠানে হাসিনার ভার্চুয়াল উপস্থিতি নয়া দিল্লির তরফে সাবেক প্রধানমন্ত্রী এবং তাঁর দলের পাশে থাকার বার্তা বলেই মনে করা হচ্ছে।

দুদিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে হাসিনা সরকারের বিরুদ্ধে রাষ্ট্র সংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে নস্যাৎ করে একটি পাল্টা প্রতিবেদন প্রকাশ করা হয়। আওয়ামী লিগের দুজন সাবেক মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও দলের তরফে বলা হচ্ছে ওই অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লিগ ছিল না। রাষ্ট্রসংঘের আঞ্চলিক অফিস আছে এমন সব দেশেই তারা ওই প্রতিবেদনটি প্রকাশ করছে। দিল্লিতে রাষ্ট্র সংঘের আঞ্চলিক অফিস থাকায় সেখানে রিপোর্টটি প্রকাশ করা হয়।

শুক্রবারের অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মহম্মদ এ সিদ্দিক, হাসিনা সরকারের সাবেক তিন মন্ত্রী মহম্মদ আলি আরাফাত, একে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরীর নওফেল ভাষণ দেবেন। অন্যতম বক্তা বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোট দ্য জুর ইউনিভার্সিটি সাম্মানিক ফেলো এবং বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।

বাংলাদেশে আর মাত্র ২৪ দিনের মাথায় জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না।‌ নির্বাচনের প্রাক্কালে দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া হাসিনা এই অনুষ্ঠানে হাজির থাকার ব্যাপারে সায় দেননি। ওই দিনের অনুষ্ঠানে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দলের অভিমত তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ‌ আওয়ামী লিগ ইতিমধ্যেই ওই নির্বাচনকে‌ অবৈধ বলে ঘোষণা করেছে। শেখ হাসিনা ডাক দিয়েছেন নো বোট নো ভোট। বোট বা নৌকা হল আওয়ামী লিগের নির্বাচনী প্রতীক। দলের সভায় হাসিনা বলেছেন, ব্যালটে নেই নৌকা, বুথ থাকবে ফাঁকা। দলের সমর্থকদের বলেছেন ভোট বয়কট করতে। ‌

হাসিনা সরকারের প্রাক্তন‌ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বক্তব্য ১২ ফেব্রুয়ারি নির্বাচনের নামে প্রহসন হতে চলেছে। অন্তর্বর্তী সরকার একটি অবৈধ সত্ত্বা। এই সরকারের অধীনে কোনও বৈধ নির্বাচন হতে পারে না।

আওয়ামী লিগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বক্তব্য, বিএনপি ও জামায়াতে ইসলামি নিজেদের মধ্যে বোঝাপড়া করে ক্ষমতা দখল করতে চলেছে। দুই নেতাই জানিয়েছেন, আওয়ামী লিগের ভোটাররা কেউ বুথে যাবেন না। সেটা নিশ্চিত করতে তারা যাবতীয় প্রতিকূলতার মধ্যেও প্রচার অব্যাহত রেখেছেন।


```