Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাঞ্জার ফাঁদে ঝুলছিল পেঁচা, দমকলের তৎপরতায় মিলল নতুন জীবন

উদ্ধার অভিযানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল, যা মন জিতেছে হাজার হাজার মানুষের।

মাঞ্জার ফাঁদে ঝুলছিল পেঁচা, দমকলের তৎপরতায় মিলল নতুন জীবন

উদ্ধার হওয়া পেঁচা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 January 2026 17:52

দ্য ওয়াল ব্যুরো: ঘুড়ির সুতোই (Kite) কখনও কখনও হয়ে ওঠে প্রাণঘাতী ফাঁদ। সেই ফাঁদে আটকে পড়া এক পেঁচাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল মহারাষ্ট্রের (Maharashtra) পিম্পরি-চিঞ্চওয়াড়ের দমকল বাহিনী (Fire Fighters)। সেই উদ্ধার অভিযানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল, যা মন জিতেছে হাজার হাজার মানুষের।

ইনস্টাগ্রামে (Instagram Viral Video) ভিডিওটি শেয়ার করেন অমিত খৈরনার নামে এক স্থানীয় বাসিন্দা। ফুটেজে দেখা যায়, একটি পেঁচা (Owl) উল্টো হয়ে ঝুলে রয়েছে উপরের বৈদ্যুতিক তারে। ঘুড়ির মাঞ্জা তার ডানায় এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে, বারবার ডানা ঝাপটিয়েও নিজেকে মুক্ত করতে পারছে না সে। উপরন্তু, আকাশে চক্কর কাটতে শুরু করে আরও কয়েকটি শিকারি পাখি। পরিস্থিতি যে বিপজ্জনক, তা বুঝেই দেরি না করে দমকল দফতরে খবর দেন অমিত।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। উচ্চতা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ালেও দমকলকর্মীরা হাল ছাড়েননি। গাড়িতে উঠে ধীরে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পেঁচাটিকে নামিয়ে আনা হয় মাটিতে। এরপর তার ডানায় আটকে থাকা মাঞ্জা খুলে দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার (Primary Medication) জন্য পেঁচাটিকে এক পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার অভিযানের ভিডিওর সঙ্গে অমিত লেখেন, “আমাদের এলাকার পুরো দমকল বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। ঘুড়ির সুতোয় আটকে পড়া একটি পেঁচাকে নিরাপদে উদ্ধার করতে তাঁরা সঙ্গে সঙ্গে সাহায্য করেছেন। প্রাণীর প্রতি তাঁদের সংবেদনশীলতা এবং নিঃস্বার্থ পরিষেবা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, ভিডিওটি (Viral Video News) ইতিমধ্যেই ছয় লক্ষের বেশি বার দেখা হয়েছে। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। কেউ লিখেছেন, “একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসার জন্য ধন্যবাদ।” আবার কারও মন্তব্য, “দমকল বাহিনীর এই মানবিক মুখটাই বেশি করে তুলে ধরা উচিত।”

একজন আবার নিজের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, কীভাবে এক বছর আগে ঘুড়ির সুতোয় জড়ানো একটি পেঁচাশাবককে কুসংস্কারের ভিড়ের মাঝখান থেকে উদ্ধার করেছিলেন তিনি। আর এক নেটিজেনের কথায়, “ভুল হলে আমরা পরিষেবাগুলিকে কটাক্ষ করি। কিন্তু এমন কাজ হলে কৃতজ্ঞতাও জানানো উচিত।”


```