Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিল্লির শিশু চক্ষু হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পৌঁছাল দমকলের ১২টি ইঞ্জিন

দিল্লির শিশু চক্ষু হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পৌঁছাল দমকলের ১২টি ইঞ্জিন

দিল্লির হাসপাতালে আগুন।

শেষ আপডেট: 5 June 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির একটি শিশুদের চক্ষু হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ দাউদাউ করে জ্বলে ওঠে রাজধানীর লাজপত নগর এলাকার আই সেভেন নামে শিশু চক্ষু হাসপাতালে। আগুনের ভয়াবহতা দেখে পৌঁছে যায় ১২টি দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকল কর্মীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, হাসপাতালের একতলায় দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

উল্লেখ্য, গত মে মাসে প্রায় এ ধরনেরই একটি ঘটনা ঘটেছিল। দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭টি সদ্যোজাতের মৃত্যু হয়। তবে ১২টি সদ্যোজাতকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।


```