Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

আমেদাবাদের আইসক্রিম ডিস্ট্রিবিউশন ইউনিটে আগুন, প্রথম তলা থেকে ঝাঁপ ২ যুবকের, আহত ১

শনিবার ভোরে আমেদাবাদের সাইজপুর-বোগা এলাকায় একটি আবাসিকের নিচতলায় ভয়াবহ আগুন লাগে।

আমেদাবাদের আইসক্রিম ডিস্ট্রিবিউশন ইউনিটে আগুন, প্রথম তলা থেকে ঝাঁপ ২ যুবকের, আহত ১

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরে আমেদাবাদের সাইজপুর-বোগা এলাকায় একটি আবাসিকের নিচতলায় ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হ্যাভমোর আইসক্রিমের ডিস্ট্রিবিউশন ইউনিট থেকে চালিত একটি তিন চাকার গাড়ির চার্জিং চলাকালীন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ থেকেই ছড়িয়ে পড়ে আগুন।

এই অগ্নিকাণ্ডে হ্যাভমোরের ব্যবহৃত তিনটি তিনচাকার গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তখন ভবনের প্রথম তলায় আটকে পড়েন পাঁচ জন বাসিন্দা। প্রাণ বাঁচাতে তাঁদের মধ্যে দু’জন বাধ্য হয়ে প্রথম তলা থেকে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লাগে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের মধ্যে একজনকে উদ্ধার করে দমকল বাহিনী। আর তিনজন সোজা ব্যালকনির মাধ্যমে পাশের বাড়ির ছাদে উঠে রক্ষা পান। এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, প্রথমে দুই ব্যক্তি নিচে ঝাঁপিয়ে পড়ছেন, আর বাকিরা ব্যালকনি ও পাশের বাড়ির ছাদ বেয়ে নীচে নামছেন।

ঘটনার খবর পেয়ে সকাল ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় এক ঘণ্টার চেষ্টায়, সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও তার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই তলা ওই বাড়িটিতে, যেটি আসলে আবাসিক এলাকা হলেও বাণিজ্যিক কাজে লিজে দেওয়া হয়েছিল।

দমকল সূত্রের খবর, আগুন লাগার মূল কারণ সম্ভবত চার্জিং চলাকালীন ব্যাটারির ওভারলোড। দগ্ধ এলাকা থেকে প্রচুর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজেও অসুবিধা হচ্ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।


```